1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন  আনোয়ারা খানম – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন  আনোয়ারা খানম

এম খায়রুল ইসলাম পলাশ 
  • প্রকাশ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন  আনোয়ারা খানম

অদম্য নারী পুরষ্কার ২০২৫ এ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা পর্যায়ে সফল জননী পুরষ্কার পেয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নয়া দিগন্ত পত্রিকার সিটি এডিটর আবু সালেহ আকন এবং বাংলা টিভি ঝালকাঠি জেলা প্রতিনিধি আবু সায়েম আকন এর মা আনোয়ারা খানম।

“নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধ্যে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে এ পুরষ্কার প্রদান করা হয়।

এ উপলক্ষে ৯ ডিসেম্বর সকাল ১০ টা ১৫ মিনিটের সময় রাজাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অদম্য নারীর পুরষ্কারের আওতায় তিনটি ক্যাটাগরিতে তিন জনকে পুরষ্কার প্রদান করা হয়। এতে বাকি দুইটি ক্যাটাগরির শিক্ষা ও চাকুরি ক্যাটাগরিতে ইউরেকা নুর মিলি এবং আর্থনৈতিক ভাবে স্বচ্ছলতা ক্যাটাগরিতে সৈয়দা মাহফুজা আক্তার কে পুরষ্কৃত করা হয়।

মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ। এছাড়াও জাইকা কর্মকতা মোঃ ইমরান আলী’র সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাংবাদিক আবু সায়েম আকন প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park