1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

রাজাপুরে জাতীয় শোক দিবস পালিত

এম খায়রুল ইসলাম পলাশ
  • প্রকাশ সোমবার, ১৫ আগস্ট, ২০২২

রাজাপুর প্রতিনিধি> জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মোনাজাত মধ্যে দিয়ে রাজাপুরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।


উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খাঁন, সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সংগঠনের প্রধানগণ। পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ বজলুল হক হারুন। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খাঁন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুউজ্জামান,সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মোঃ মাসুদ রানা, সহকারী কমিশনার ভুমি অনুজা মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু,উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড.এ.এইচ.এম খায়রুল আলম সরফরাজ , বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ সহ স্থানীয রাজনৈতিক নেতৃবৃন্দ সহ ইলেট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা শেষে ১৫ আগষ্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park