1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
১৮ ঘন্টা পেরিয়ে গেলেও পিরোজপুরের বেকুটিয়া ফেরীঘাট থেকে নদীতে পরে নিখোঁজ রাজস্ব কর্মকর্তার সন্ধান পাওয়া যায়নি – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় বেসরকারি ক্লিনিকগুলোতে চরম অব্যবস্থাপনা: প্রাণহানি ঘটলেই দায়সারা তৎপরতা, ক্ষোভে ফুঁসছে জনতা ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত   আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে প্রাণ গেল শ্রমিকের নোয়াখালী সদরের ধর্মপুরে দালিলিক প্রমাণের বিপরীতে অপপ্রচারের অভিযোগ একপক্ষীয় সংবাদের তীব্র নিন্দা আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা বেগমগঞ্জে ফসলি জমি বিনষ্ট: ১ লাখ টাকা জরিমানা  কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির হোসেন আসলে কে, যা জানা গেল কুড়িগ্রামে ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার” নবীনগরে অটোরিক্সা-সিএনজি’র ইজারা বন্ধ করায় শ্রমিক দলের আনন্দ মিছিল

১৮ ঘন্টা পেরিয়ে গেলেও পিরোজপুরের বেকুটিয়া ফেরীঘাট থেকে নদীতে পরে নিখোঁজ রাজস্ব কর্মকর্তার সন্ধান পাওয়া যায়নি

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

পিরোজপুর প্রতিনিধি>দীর্ঘ ১৮ ঘন্টা পেরিয়ে গেলেও পিরোজপুরের বেকুটিয়া ফেরীঘাট থেকে কচাঁ নদীতে পরে গিয়ে নিখোঁজ হওয়া সাতক্ষীরা কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফি কোন সন্ধান পাওয়া যায়নি।

আজ শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকাল থেকে বেকুটিয়া ফেরী ঘাটের কুমিরমারা প্রান্তের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন বিরামহীন তল্লাশী চালিয়ে যাচ্ছে। নিঁেখাজ সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফি(৪০) ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর পুত্র।

নিখোঁজ আবদুল্লাহ বিন কাফি’র গাড়ীর চালক ইব্রাহীম স্বপন জানান, সাতক্ষীরা থেকে বিকেলে বরিশালের উদ্দেশ্য রওনা হন তিনি ও সাতক্ষীরা কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফি। রাত সাড়ে ৮ টার দিকে বেকুটিয়া ফেরী ঘাটে এসে পৌছালে গাড়ী ফেরীতে ওঠার সময় গাড়ী থেকে নেমে আবদুল্লাহ বিন কাফি মোবাইল ফোনে কথা বলার সময় পল্টুন থেকে পা পিছলে নদীতে পরে যায়। পরে স্থানীয়রা পিরোজপুরের ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

পুলিশের এস আই মো: মাসুদ জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এবং জেলা পুলিশের উদ্ধার গতকাল রাত থেকে অভিযান অব্যহত আছে। আজ সকাল থেকে নদীতে ও এর চারপাশের এলাকায় আমাদের উদ্ধার অভিযান চলমান আছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park