1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর দেবরের দিকে – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় বেসরকারি ক্লিনিকগুলোতে চরম অব্যবস্থাপনা: প্রাণহানি ঘটলেই দায়সারা তৎপরতা, ক্ষোভে ফুঁসছে জনতা ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত   আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে প্রাণ গেল শ্রমিকের নোয়াখালী সদরের ধর্মপুরে দালিলিক প্রমাণের বিপরীতে অপপ্রচারের অভিযোগ একপক্ষীয় সংবাদের তীব্র নিন্দা আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা বেগমগঞ্জে ফসলি জমি বিনষ্ট: ১ লাখ টাকা জরিমানা  কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির হোসেন আসলে কে, যা জানা গেল কুড়িগ্রামে ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার” নবীনগরে অটোরিক্সা-সিএনজি’র ইজারা বন্ধ করায় শ্রমিক দলের আনন্দ মিছিল

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর দেবরের দিকে

মোঃ এখলাস শেখ
  • প্রকাশ সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে শারমিন  (২৬) নামে এক গৃহবধুর রহস্যজনক  মৃত্যু  ঘটেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট  শেষে ময়না তদন্তের  জন্য  সোমবার সকালে বাগেরহাট মর্গে  প্রেরণ করেন।

রবিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার  সদর ইউনিয়নের  ৭ নং ওয়ার্ডের  পূর্বসরালিয়া গ্রামে নিহতের  স্বামীর গৃহে এ ঘটনা ঘটে। নিহত শারমিন  রাজমিস্ত্রী  ইয়াসিন আলীর  স্ত্রী।স্থানীয়রা জানায়(৪ সেপ্টেম্বর) রোববার সন্ধ্যার দিকে শারমিন আক্তারের ঘর বাইরে থেকে তালা লাগানো ছিল, রাত আটটার কিছু পরে নিহতের  মামী শাশুরী জানালা দিয়ে শারমিনকে অচেতন অবস্থায় মেঝেতে পরে থাকতে দেখে জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে মৃত দেখতে পায়।

পরে স্থানীয়দের সহায়তায় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এদিকে নিহতের মামা নুরুল মোল্লা এবং নানা আব্দুল জব্বার সরদার দাবি করেন, পরিকল্পিতভাবেই তার ভাগ্নি শারমিনকে হত্যা করা হয়েছে। তিনি আরো দাবি করেন শারমিনের সাথে তার দুই দেবরের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল এবং শারমিনকে তার শশুরবাড়ির লোকেরা বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতো। যে কারণেই পরিকল্পনা করে শারমিনকে হত্যা করা হয়েছে।

ঘটনার পর থেকে  দেবর মহসিন আলী (২৭) ও  শাওন (২০) পলাতক রয়েছে।  ইয়াসিন ও শারমিনের   ২ বছরের  একটি শিশু  সন্তান  রয়েছে।    এব্যাপারে  মোরেলগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, সাইদুর রহমান জানান,  ঘটনাস্থালে গিয়ে ও লাশের সুরতহাল শেষে লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। নিহতের মামার অভিযোগের ভিত্তিতে শারমিনের শশুরবাড়ির সন্দেহভাজন কয়েকজনকে  থানায় এনে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মন্তব্য করেন তিনি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীনআছে বলেও জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park