1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রংপুরে ১ কেজি ১২০ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেফতার – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  সোশ্যাল মিডিয়া মানুষকে বিভ্রান্ত করতে পারে: মির্জা ফখরুল মসজিদে মাইকিং করে রোগী ডেকে অর্থ আদায়, ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী নবীনগরে ৩ সাংবাদিককে অবরুদ্ধ করার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২৪ লাখ টাকার মাদক উদ্ধার ৪১৯ হজযাত্রী নিয়ে রাতেই শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট এপ্রিল ও মে মাসে জ্বালানি সংকট নেই, পূর্ণ মজুদের দাবি প্রতিমন্ত্রীর জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন জামায়াত আমির ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ইট ভাটা বন্ধ, ৬ লাখ টাকা জরিমানা

রংপুরে ১ কেজি ১২০ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেফতার

মোহাম্মদ আলী স্বপন
  • প্রকাশ শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

পাবনা প্রতিনিধি> রংপুরে ১ কেজি ১২০ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মাহমুদ বশির আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার (৯ সেপ্টেম্বর) ১ কেজি ১২০ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক কারবারীকে গ্রেফতার করে র‌্যাব-১৩।

গ্রেফতাররা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার উজানপাড়া গ্রামের ইমদাদুল হকের স্ত্রী মোসা: গোলচেহেরা বেগম (৩২) ও নীলফামারী জেলার জল ঢাকা থানার খুটামারা গ্রামের মানিক মিয়ার স্ত্রী মোসা: রেজিয়া (৩৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারীর সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারদের মিঠাপুকুর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park