1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
যথাযথ মর্যাদায় লিডার্স প্রধান কার্যালয়ে জাতীয় শোক দিবস পালন – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে, অভিযান সফল: ডিআইজি আহসান হাবিব

যথাযথ মর্যাদায় লিডার্স প্রধান কার্যালয়ে জাতীয় শোক দিবস পালন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ১৫ আগস্ট, ২০২২

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। যথাযথ মর্যাদায় লিডার্স প্রধান কার্যালয়ে সকাল ১১:০০ টায় জাতীয় শোক দিবস পালন করা হয়।শোক দিবস পালন অনুষ্ঠানে সভিপতিত্ব করেন মালঞ্চ্ জলবায়ু সহনশীল দলের সভাপতি অনিমা সরকার। উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর সরদার, ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য হরিদাস হালদার।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। আরও উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার এস এম ইকবাল হোসেন, প্রকল্প সমন্বয়কারী মোঃ শওকত হোসেন, প্রশাসনিক কর্মকর্তা অসিত কুমার মন্ডল, মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, নলেজ এ্যান্ড রিসার্স ম্যানেজার কেীশিক রায় সহ অন্যান্য সহ কর্মীবৃন্দ ও ধানখালী গ্রামের জলবায়ু সহনশীল দলের সদস্যবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী এক হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের মানুষ হারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৫ আগস্ট কালরাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করে।

শোক দিবসে বক্তারা আরও বলেন, বীরত্ব, ত্যাগ, দৃঢ়প্রত্যয়, নেতৃত্বগুণ একজন রাজনীতিক হিসেবে এর সব কটি বৈশিষ্ঠ্য জাতি দেখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে, যা সহজেই তাঁকে স্বাধীনতার স্থপতি ও জাতির পিতার মর্যাদায় আসীন করেছে। ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তিনি স্থান করে নিয়েছেন বাংলাদেশের মানুষের হৃদয়ে। আজ শোকের দিনে বাঙালি তাদের মহান নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। তাঁর আদর্শ ধারণ করে আমরা বাংলাদেশকে সোনার বাংলায় পরিনত করতে চাই।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park