1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মাধবপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদেবাদীর বিরুদ্ধে মামলা – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় বেসরকারি ক্লিনিকগুলোতে চরম অব্যবস্থাপনা: প্রাণহানি ঘটলেই দায়সারা তৎপরতা, ক্ষোভে ফুঁসছে জনতা ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত   আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে প্রাণ গেল শ্রমিকের নোয়াখালী সদরের ধর্মপুরে দালিলিক প্রমাণের বিপরীতে অপপ্রচারের অভিযোগ একপক্ষীয় সংবাদের তীব্র নিন্দা আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা বেগমগঞ্জে ফসলি জমি বিনষ্ট: ১ লাখ টাকা জরিমানা  কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির হোসেন আসলে কে, যা জানা গেল কুড়িগ্রামে ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার” নবীনগরে অটোরিক্সা-সিএনজি’র ইজারা বন্ধ করায় শ্রমিক দলের আনন্দ মিছিল

মাধবপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে
বাদীর বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ১১ জুন, ২০২২


হবিগঞ্জ প্রতিনিধি>হবিগঞ্জের মাধবপুরে কবিলপুর গ্রামের দুলাল মিয়া ৬ জনের নাম উল্লেখ করে মাননীয় জুডিসিয়াল হাকিম (কগ-৬) আদালত হবিগঞ্জে মামলা দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, ২১শে আগষ্ট ২০২০ ইং সালের উপজেলার কবিলপুর গ্রামের দুলাল মিয়াকে তার প্রতিপক্ষগণ ফাঁসাতে গিয়ে নিজের সন্তানকে গর্ভপাত করে তলপেটে লাথির অভিযোগে আনে। পরে দুলাল মিয়াও তাদের বিরুদ্ধে অভিযোগ করেন।

পরবর্তীতে আদালত কর্তৃৃক পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তভার দিলে তদন্তকালে প্রাপ্ত তথ্য, সাক্ষ্য প্রমাণে, ঘটনার পারিপাশির্^কতায়, ডাক্তারী সনদপত্র, সাক্ষীদের জবানবন্দী ইত্যাদি পর্যালোচনায় বাদীর আনীত অত্র মামলার এজাহার নামীয় আসামী দুলাল মিয়া, আপন মিয়া, খুদেজা বেগমদের বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়নি।

পেনাল কোড ৩১২ ধারার অপরাধ একটি অর্ধতব্য অপরাধ। অত্র মামলার ভিকটিম শারমিন আক্তার লিপির বিরুদ্ধে পেনাল কোড ৩১২ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় এবং এজাহারনামীয় আসামীদের বিরুদ্ধে অত্র মামলার কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে অব্যাহতি দানের প্রার্থনা জানাইয়া মাধবপুর থানার চূড়ান্ত রিপোর্ট অর্ধতব্য নং ৩৪, তারিখ ০১/১২/২০২১ খ্রি. ধারা ৩১২ পেনাল কোড দাখিল করেন এবং ভিকটিম শারমিন আক্তার লিপির বিরুদ্ধে পেনাল কোর্ড ৩১২ ধারার প্রসিকিউশন দাখিলের অনুমতি প্রার্থনা করেন।

বাদী বিজ্ঞ আদালতে নারাজির আবেদন করিলে না মঞ্জুর করিয়া মামলা নথিভুক্ত করেন। পরবর্তীতে আসামী দুলাল মিয়া বাদী হইয়া ১। আরিফ মিয়া (৩৬), পিতা- আবু মিয়া ২। শারমিন আক্তার লিপি (২৮), স্বামী- আরিফ মিয়া ৩। মনা মিয়া (৪৫), পিতা- মৃত কালা মিয়া ৪। রেজিয়া বেগম (২৩) স্বামী- মনা মিয়া ৫। সুজন মিয়া (২২), পিতা- মনা মিয়া সর্বসাং- কবিলপুর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জদের বিরুদ্ধে মাননীয় জুডিসিয়াল হাকিম (কগ-৬) আদালত হবিগঞ্জে দঃ বিঃ ৫০০/৪২৭/৩১২/২১১/১৯৩/১০৯ ধারায় মামলা দায়ের করেন। উল্লেখ্য যে, ২০ লক্ষ টাকার ক্ষতি ও ৫০ লক্ষ টাকার মানহানি মামলা করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park