সুন্দরগঞ্জের বিশিষ্টি ব্যবসায়ী লেবু'র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২ অগাস্ট ২০২২, ৭:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরগঞ্জের বিশিষ্টি ব্যবসায়ী লেবু’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি> গাইবান্ধার সুন্দরগঞ্জ দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু রায়হান কবির লেবু’র বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক ধর্ষণ মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দহবন্দ ইউনিয়নবাসী।

মঙ্গলবার সকাল ১০ ঘটিকা ঝিনিয়া বাজার সংলগ্ন সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালিন সময়ে বক্তব্য রাখেন,পল্লী বিদ্যুৎ সমিতি-১ রংপুর, সুুন্দরগঞ্জ জোনাল অফিসের ব্যাঞ্চ পরিচালক এবিএম আনিছুর রহমান রাজু, ইউপি সদস্য মশিউর রহমান, সমাজসেবক আব্দুর রাজ্জাক সরকার বাবলু, গোলাম আজম ফুল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মিজানুর রহমান, লুৎফর রহমান লেচু, সমাজসেবক আনিছুর রহমান, বিপুল মিয়া প্রমূখ।


ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তাগণ বলেন, ঝিনিয়া বাজারে বিশিষ্ট ব্যবসায়ী আবু রায়হান কবির লেবু একজন প্রবাসী। তিনি আবারও বিদেশে যাওয়ার সকল কার্যক্রম সম্পন্ন করেছে। এরই মধ্যে তার বিদেশ যাওয়ার পথকে বাঁধা প্রদান উদ্দ্যেশে নেত্রকোনার এক অপরিচিত নারীকে দিয়ে মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক ধর্ষণ মামলা দায়ের করেন। বক্তাগণ আরও জানান, ওই নারী হঠাৎ একদিন রাতে তার স্বামীকে খোঁজর সন্ধানে ঝিনিয়া বাজারে এসেছিল। কিন্তু তার স্বামীকে খুঁজতে রাত গভীর হয়।

তখন কোন উপায় না পেয়ে ঝিনিয়া বাজারের নৈশ প্রহরি ভুটু মিয়াকে বাবা দায় দেয়। পরে এলাকার গণমান্য ব্যক্তিবর্গসহ ওই নারীকে নৈশপ্রহরি বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে। সবার সম্মুতিক্রমে নৈশ প্রহরি ওই নারীকে বাড়িতে নিয়ে গিয়ে তার মেয়ে সঙ্গে রাতে থাকার ব্যবস্থা করে দেয়।

সকালে হলে ওই নারী তাদের বাড়ি থেকে চলে যায়। সেখানে লেবু কোনো উপস্থিতি ছিল না। তার পরেও অভিযোগের কোনো সুষ্ঠু তদন্ত না করে, তাকে আসামী করে মামলা দায়ের করে। তাই বক্তাগণ অবিলম্বে মামলার তদন্তকারি কর্মকর্তাকে মামলার চূড়ান্ত রির্পোটের মাধ্যমে লেবুকে মামলা হতে অব্যাহতি প্রদানের জোর দাবি জানিয়েছেন। 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির লোক-প্রশাসন বিভাগ শিক্ষার্থী সংসদের নতুন ভিপি কাব্য, জিএস আক্কাস

উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

২ কোটি লিটার পাম তেল কিনছে সরকার

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড যুক্ত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

মাঝেমধ্যে সাহসী সিদ্ধান্ত নেওয়াটা জরুরি : শান্ত

ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সীমান্তে কাঁটাতার-মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই: ভারতকে নাহিদ

১০

রুয়েটে ক্যান্টিন ও খাবারের দোকানে যৌথ অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, জব্দ ক্ষতিকর উপকরণ

১১

রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি

১২

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

১৩

কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

১৪

১ ঘণ্টা ৫০ মিনিটে শেষ ৭ উইকেট, পাকিস্তানকে হারিয়ে মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ

১৫

ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজে ব্যাপক দূর্নীতি

১৬

১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কর দিতে হবে না, প্রস্তাবিত বাজেটে ছাড়ের ইঙ্গিত

১৭

সীমান্তে কাঁটাতারের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পর্যবেক্ষণে চীন, ভবিষ্যৎ রণকৌশল নিয়ে চলছে গভীর বিশ্লেষণ

১৯

মিরপুর টেস্টে শেষ সেশনে নাটকীয় লড়াই, ৭ উইকেট দরকার বাংলাদেশের

২০