1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মাধবপুরে মালবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২ – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  সোশ্যাল মিডিয়া মানুষকে বিভ্রান্ত করতে পারে: মির্জা ফখরুল মসজিদে মাইকিং করে রোগী ডেকে অর্থ আদায়, ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী নবীনগরে ৩ সাংবাদিককে অবরুদ্ধ করার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২৪ লাখ টাকার মাদক উদ্ধার ৪১৯ হজযাত্রী নিয়ে রাতেই শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট এপ্রিল ও মে মাসে জ্বালানি সংকট নেই, পূর্ণ মজুদের দাবি প্রতিমন্ত্রীর জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন জামায়াত আমির ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ইট ভাটা বন্ধ, ৬ লাখ টাকা জরিমানা

মাধবপুরে মালবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

লিটন পাঠান
  • প্রকাশ সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

হবিগঞ্জ জেলা প্রতিনিধি>হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক চালকসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন চালক রুবেল হোসেন (৩৫) ও চালকের সহকারী আহাদ আলী (২৭)।

সোমবার ভোর সোয়া ৫টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের হরিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের ভেতর প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর নিহত এক ট্রাকচালক ও তার সহযোগীর লাশ উদ্ধার করে। এ সময় গুরুতর আহতাবস্থায় ট্রাকটির ভেতর থেকে আরও একজনকে উদ্ধার করা হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানান সোমবার (০৫-সেপ্টেম্বর ) ভোর সকালে সিলেট থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাক ও ঢাকা থেকে সিলেটগামী মোরগির খাবারবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি ওই সংঘর্ষ হয় এবং এতে ট্রাক দুটি ধুমড়ে-মুচড়ে যায়। বালুবাহী ট্রাকের চালক যশোর জেলার শার্শা উপজেলার আবুল কাশেমের ছেলে রুবেল মিয়া ও তার সহকারী যশোর জেলার জিকরগাছা উপজেলার সাবর আলীর ছেলে আহাদ আলী ঘটনাস্থলে নিহত হন। সিলেটের গোয়াইঘাট এলাকার জালাল উদ্দিন গুরুতর আহত হন হতাহতরা দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকে আটকা পড়েন। 

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনোতোষ মল্লিকের নেতৃত্বে ফায়ার ফাইটার ইমন মিয়া প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহত জালালকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park