1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মাধবপুরে থেমে নেই বিক্রি নিষিদ্ধ পলিথিনের ব্যবহার দেখার কেউ নেই। – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় বেসরকারি ক্লিনিকগুলোতে চরম অব্যবস্থাপনা: প্রাণহানি ঘটলেই দায়সারা তৎপরতা, ক্ষোভে ফুঁসছে জনতা ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত   আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে প্রাণ গেল শ্রমিকের নোয়াখালী সদরের ধর্মপুরে দালিলিক প্রমাণের বিপরীতে অপপ্রচারের অভিযোগ একপক্ষীয় সংবাদের তীব্র নিন্দা আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা বেগমগঞ্জে ফসলি জমি বিনষ্ট: ১ লাখ টাকা জরিমানা  কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির হোসেন আসলে কে, যা জানা গেল কুড়িগ্রামে ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার” নবীনগরে অটোরিক্সা-সিএনজি’র ইজারা বন্ধ করায় শ্রমিক দলের আনন্দ মিছিল

মাধবপুরে থেমে নেই বিক্রি নিষিদ্ধ পলিথিনের ব্যবহার দেখার কেউ নেই।

লিটন পাঠান
  • প্রকাশ শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

হবিগঞ্জ জেলা প্রতিনিধি>হবিগঞ্জের মাধবপুর উপজেলার পৌর বাজার সহ বিভিন্ন ইউনিয়নের ছোট-বড় বাজার গুলোতে বাড়ছে নিষিদ্ধ পলিথিনের ব্যবহারফলে বাড়ছে নানাবিধ সমস্যা পলিথিন পচনশীল না হওয়ার কারনে মানুষজন পলিথিন ব্যবহার করে যেখানে সেখান ফেলে রাখছে। ফলে এসব পলিথিনের সাথে বাজারের ময়লা আবর্জনা মিশে একদিকে যেমন পরিবেশ দুষিত করছে অপরদিকে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে এইসব পলিথিন ব্যাগ এলাকার বিভিন্ন ড্রেইনের মাঝে ও সোয়ারেজের পাইপের মুখে আটকে জলাবদ্ধতা সৃষ্টি করছে।

যার ফলে একটু বৃষ্টি হলেই বিভিন্ন হাট-বাজার তলিয়ে যাচ্ছে।পলিথিন ব্যাগ ডোবা নালা খালবিলে ফেলে রাখার ফলে তাতে ময়লা আবর্জনা মিশে সৃষ্টি হচ্ছে বিভিন্ন রোগব্যাধি ফলে অকালে মৃত্যুবরণ করছে অনেকেই। হুমকির মুখে পতিত হচ্ছে জনস্বাস্থ্য। পলিথিন ব্যাগ মাটির সাথে মিশে মাটির উর্বর শক্তি কমিয়ে দেয় যার জন্য ফসলি জমির ক্ষতিসাধন হচ্ছে পলিথিনের।
ক্ষতিকর দিকের কথা ভেবে বাংলাদেশ সরকার ২০০২ সালে প্রথম পলিথিন নিষিদ্ধ ঘোষণা করে। সে সময় কাগজের ঠোঙা ব্যবহার বেড়েছিল কিন্তু বর্তমানে আবারও ব্যপকহারে বেড়েছে পলিথিনের ব্যবহার সরেজমিন পৌর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায় বাজারের এমন কোন দোকান নেই যেখানে পলিথিনের ব্যবহার হচ্ছে না। প্রকাশ্যে এখন পলিথিন ব্যাগের ব্যবহার চলছে দেদারছে২০০২ সালের পরিবেশ সংরক্ষণ আইনে বলা আছে, পলিথিন ব্যাগ বিক্রয়, প্রদর্শন, মজুদ ও বাণিজ্যিকভাবে বিতরণ করা যাবে না‌ কিন্তু এরপরও বিভিন্ন ব্যবসায়ী পলিথিন ব্যাগ বিক্রি ও পণ্য পরিবেশনে ব্যবহার করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মাধবপুর বাজারের এক ব্যবসায়ী জানান বেশিরভাগ ক্রেতা বাজারে আসার সময় ব্যাগ নিয়ে আসেন না। সুতা, কিংবা কাপরের তৈরী ব্যাগ দাম বেশি হওয়ায় ক্রেতারা বাধ্য হয়ে পলিথিন ব্যাগ কিনে নিয়ে যায় এই বিষয়ে জানথ মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, পলিথিন ব্যহারের ক্ষেত্রে জনসাধারনকে আরো সচেতন হতে হবে। আমরা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকায় মাইকিং করবো এবং বিভিন্ন বাজার মনিটরিং করবো ও মোবাইল কোর্ট পরিচালনা করবো।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park