1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মাধবপুরে এক নারী গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিলেন বিএনপি নেতা নবীনগরে আওয়ামীপন্থী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ-এর চাল বিতরনে অনিয়মের অভিযোগ ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সাভারে নিসচার উদ্যোগে ইফতার সামগ্রী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া: মুক্তিযুদ্ধমন্ত্রী

মাধবপুরে এক নারী গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

লিটন পাঠান
  • প্রকাশ রবিবার, ১৫ মে, ২০২২

হবিগঞ্জ প্রতিনিধি>হবিগঞ্জের মাধবপুর সিমা আক্তার নামে এক গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করেছে রবিবার (১৫-মে) সকালে মাধবপুর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে এলাকা সূত্রে জানা যায় মাধবপুর উপজেলা চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের ইয়াকুব আলীর মেয়ে গার্মেন্টস কর্মী সিমা আক্তার এর সঙ্গে দিনাজপুর এলাকার পিড়ির বন্দর উপজেলার সাইদুল ইসলামের ছেলে আসাদ উল্লাহর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

কিন্তু আসাদ উল্লাহর পরিবার তাদের এই প্রেমের সম্পর্ক মেনে নিচ্ছিল না এবং সিমা আক্তার নোয়াপাড়া ইউনিয়নের কড়রা গ্রামের একটি ভাড়া বাসায় থাকত, রবিবার সকালে বাড়ির লোকজন সিমার ঘরের দরজা বন্ধ থাকতে দেখে ঘরের দরজা ভেঙ্গে সিমার দেহ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে মাধবপুর উপজেলা সদর হাসপাতলে নিয়ে আসলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের ইউপি সদস্য জামাল উদ্দিন জানান, হরিণখোলা গ্রামের ইয়াকুব আলীর মেয়ে সিমা আক্তার নোয়াপাড়া একটি গার্মেন্টসে চাকুরি করতনোয়াপাড়া কড়রা গ্রামে একটি বাসা ভাড়া নিয়ে থাকত সিমার সঙ্গে দিনাজপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে আসাদ উল্লাহ গালিব এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাদের প্রেমের সম্পর্ক আসাদ উল্লাহর পরিবারের মেনে নিতে পারছিল না হয়ত আসাদ উল্লাহর পরিবারের লোকজন সীমা কে হত্যা করে ঝুলিয়ে রেখেছে বলে মন্তব্য স্বজনদের।

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, সীমার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park