1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বাগেরহাটের মোরেলগঞ্জে  ১২শ'পিচ ইয়াবাসহ মহিলা মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানই বর্তমান সরকারের বৈধতার ভিত্তি: নাহিদ ইসলাম আগামীকাল যেসব এলাকায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি ছাত্রদলের নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ দাবি কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন

বাগেরহাটের মোরেলগঞ্জে  ১২শ’পিচ ইয়াবাসহ মহিলা মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ

মোঃ এখলাস শেখ
  • প্রকাশ বুধবার, ১৮ মে, ২০২২
দেশেরকথা

মোরেলগঞ্জ প্রতিনিধি>বাগেরহাটের মোরেলগঞ্জে ১ হাজার ২শ’ পিচ ইয়াবা সহ মহিমা আক্তার মৌ (২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মোরেলগঞ্জ থানা পুলিশ। 

 আটককৃত মহিমা পার্শ্ববর্তী  শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের মোঃ কামাল শিকদারের মেয়ে এবং  এক প্রবাসীর স্ত্রী।  

মোরেলগঞ্জ  থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান  জানান,  গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ মে) বিকেল চারটার দিকে মোরেলগঞ্জ থানা পুলিশ বাগেরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মোরেলগঞ্জ পৌরসভা এলাকার ৭ নং ওয়ার্ডের আদর্শপাড়া  এলাকায়  অভিযান চালানো  হয়।

ওই এলাকার  অবসরপ্রাপ্ত  সেনা সদস্য  আব্দুর রহীম ফরাজীর পাকা বাড়ির তৃতীয় তলার পূর্ব পাশের একটি  কক্ষ  থেকে মহিমাকে   আটক করা হয় এবং  তার কাছ থেকে  ১ হাজার ২ শ’ পিচ ইয়াবা  জব্দ করা হয়।  অভিযানকালে  ওসি তদন্ত মোঃ শাহজাহান  এবং  এসআই শুভংকর সহ পুলিশের একটি চৌকশ দল অংশগ্রহণ করে।  এর সঙ্গে জড়িতদের ব্যাপারে জানার চেষ্টা চলছে। 

 এ ব্যাপারে মাদক আইনে মোরেলগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

এলাকাবাসী জানায়, আটককৃত মহিমা মাদক চালান নিতে  শরণখোলা  থেকে মোরেলগঞ্জ এসেছিল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park