1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালক নিহত  – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় বেসরকারি ক্লিনিকগুলোতে চরম অব্যবস্থাপনা: প্রাণহানি ঘটলেই দায়সারা তৎপরতা, ক্ষোভে ফুঁসছে জনতা ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত   আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে প্রাণ গেল শ্রমিকের নোয়াখালী সদরের ধর্মপুরে দালিলিক প্রমাণের বিপরীতে অপপ্রচারের অভিযোগ একপক্ষীয় সংবাদের তীব্র নিন্দা আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা বেগমগঞ্জে ফসলি জমি বিনষ্ট: ১ লাখ টাকা জরিমানা  কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির হোসেন আসলে কে, যা জানা গেল কুড়িগ্রামে ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার” নবীনগরে অটোরিক্সা-সিএনজি’র ইজারা বন্ধ করায় শ্রমিক দলের আনন্দ মিছিল

মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালক নিহত 

শহিদুল ইসলাম খোকন
  • প্রকাশ বুধবার, ২৯ জুন, ২০২২

মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহত  সুমন সরকার (২৭) উপজেলার দক্ষিন নিশ্চিন্তপুর গ্রামের শহিদ উল্লাহ সরকারের ছেলে। জানা যায়, ২৯ জুন  বুধবার ১১ টার দিকে উপজেলার বাংলা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 

সুমন সরকার পেশায় অটোরিক্সা চালক। প্রতিদিনের মতো আজও উপজেলার বাংলা বাজার এলাকা থেকে কাঠ বোঝাই করে আসার পথে বেরী বাধে উঠার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়।


সথানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
 প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠ বোঝাই করে গাড়িটি বেরীবাঁধের ওপর ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। চালক সুমন কাঠ এবং গাড়ির নিচেই পানিতে চাপা পরে। আমরা তাকে দ্রুত উদ্ধার করি। 

কিন্তু পানির নিচে থাকায় খুঁজে পেতে অনেক সময় লেগে যায়। ধারণা করা হচ্ছে পানির নিচে চাপা থাকা অবস্থায়ই তার মৃত্যু হয়। একই দিন বাদ মাগরিব নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

এবং জানাযা হরিণা কবরস্থানে দাফন করা হয়।পরিশেষে, নিহতের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেন।জানা যায়, সুমন দুই ভাইয়ের মধ্যে ছোট।  এদিকে সুমনের মৃত্যুর খবর শুনে তার পরিবার শোকাহত। যেন কান্নার রোল পরছে। সুমনের মৃত্যু যেন মেনে নেওয়ার মতো নয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park