1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মতলব উত্তরে বীজ ও সার বিতরন কর্যক্রমের উদ্বোধন  – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত

মতলব উত্তরে বীজ ও সার বিতরন কর্যক্রমের উদ্বোধন 

শহিদুল ইসলাম খোকন
  • প্রকাশ শুক্রবার, ১ জুলাই, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে উফসী আমন প্রনোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরন কর্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১লা জুলাই শুক্রবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নূরুল আমিন রুহুল এমপি। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার কৃষকদের জন্য প্রনোদনা হিসেবে সার,বীজ দিচ্ছে। অথচ বিএনপির সময় সারের জন্য কৃষকরা গুলি খেয়ে মারা গেছে। বর্তমান সরকারের আমলে খাদ্যের অভাব নেই। নেই সারের জন্য হাহাকার। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার কৃষি বান্ধব সরকার। কৃষি খাতকে আধুনিকায়ন করার জন্য কৃষি যন্ত্রপাতি ভর্তুকি দিচ্ছে। দেশের দ্বিতীয় বৃহত্তর সেচ প্রকল্প মেঘনা-ধনাগোধা বেরীবাধ রক্ষার্থে কুটি কুটি টাকা বরাদ্দ দিয়েছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন। কারন যতদিন তিনি বেঁচে থাকবেন, যতদিন তিনি ক্ষমতায় থাকবেন ততদিন দেশ নিরাপদ থাকবে। 

বিশেষ অতিথির দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসন। উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য  দেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন,  কৃষি সম্প্রারন কর্মকর্তা পাভেল খান ফরাজি কান্দি ইউপির চেয়ারম্যান ইন্জিনিয়ার রেজাউল করিম, উপজেলা কৃষকলীগের সাধার সম্পাদক জিএম ফারুক সাবলক ছাত্রনেতা এ্যাত. মহসিন মিয়া মানিক, সাংবদিক জাকির হোসেন বাদশা, কৃষক আতাউর রহমান প্রমুখ। এসময়য় উপজেলার ১ হাজার কৃষকদের মাঝে  ২০ কেজি করেন সার ও ৫ কেজি করে বীজ দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park