1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম কমল ৯১ টাকা, নতুন মূল্য ১,২৭৩ টাকা – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মপাশায় রাস্তা না পেয়ে ঘরবন্দি ফজদার মিয়া, সমাধানহীন ভোগান্তি বৈষম্য দূরীকরণে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ জুলাই চকরিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৯ আসামী গ্রেফতার পুনঃখনন না হলে হারিয়ে যাবে সোনাইছড়ি নদী ডেস্ক রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি মার্কিন অবরোধ না তুললে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেওয়া হবে: ইরান ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ, স্থগিতের খবর নাকচ সরকারের রাজধানীর বাইকারদের জন্য সুখবর, ঢাকায় ১৮ পাম্পে বাড়ানো হলো ‘ফুয়েল পাস’ কার্যক্রম ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও

ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম কমল ৯১ টাকা, নতুন মূল্য ১,২৭৩ টাকা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ৩ আগস্ট, ২০২৫

আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম কমানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ২৭৩ টাকা। একইসঙ্গে অটোগ্যাসের দামও ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে প্রতি লিটার ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

রবিবার (৩ আগস্ট) বিকেলে এ নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলে জানানো হয়।

এর আগে গত ২ জুলাই বিইআরসি ১২ কেজি এলপিজির দাম ৩৯ টাকা কমিয়ে এক হাজার ৩৬৪ টাকা করেছিল। পাশাপাশি অটোগ্যাসের দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকোর প্রপেন ও বিউটেনের দামের ভিত্তিতে প্রতি মাসেই এই মূল্য সমন্বয় করে আসছে বিইআরসি। ২০২১ সালের ১২ এপ্রিল থেকে মাসিক ভিত্তিতে এ দাম নির্ধারণ কার্যক্রম শুরু হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park