1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভালুকাকে ১-০গোলে হারিয়ে ময়মনসিংহ জেলা চ্যাম্পিয়ান ত্রিশাল – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষিতে ফিরবে প্রাণ, মিটবে জলাবদ্ধতা খানপুরে অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার টেন্ডার অনিয়মের মূল হোতা নরসিংদীর সিভিল সার্জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি পরকীয়ার টানাপোড়েনে যুবক হত্যা, গোয়ালঘরের মাটি খুঁড়ে মিলল মরদেহ রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, পরিবারে শোকের মাতম নোয়াখালীতে এসিল্যান্ড-তহশিলদারসহ ৯জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা জটিলতা কাটিয়ে সরকার গঠনের পথে থালাপতি বিজয় গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ মরদেহের পাশে ছিল চিরকুট, যা লিখা ছিল তাতে কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার আহ্বান জানানো হবে ভারত সরকারকে: জামায়াত আমির

ভালুকাকে ১-০গোলে হারিয়ে ময়মনসিংহ জেলা চ্যাম্পিয়ান ত্রিশাল

ইমরান হাসান
  • প্রকাশ শনিবার, ৪ জুন, ২০২২

ত্রিশাল প্রতিনিধি>ময়মনসিংহ নগরীর রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুলবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) এর ফাইনালে ভালুকাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ত্রিশাল উপজেলা।

জেলা পরিষদ ও জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহের আয়োজনে আন্ত:উপজেলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুলবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) এর সমাপনী খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকএর সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। উক্ত খেলায় ভালুকা, ত্রিশাল ও ময়মনসিংহের সরকারী কর্মকর্তা, মেয়র, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ফুটবল প্রেমি হাজারো দর্শক উপস্থিত ছিলেন।

ময়মনসিংহের সকল উপজেলার অংশগ্রহণে ১৫ দিনব্যাপি অনুষ্ঠিত এ ফুটবল ট্র্নুামেন্টের শিরোপা নির্ধারণী খেলায় ভালুকা ও ত্রিশাল উপজেলা অংশগ্রহণ করে এবং ত্রিশাল উপজেলা ১-০ গোলে জয়ের মাধ্যমে টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব অর্জন করে।

জেলা প্রশাসন, ময়মনসিংহ- এর পক্ষ থেকে অত্যন্ত সুন্দর,পরিচ্ছন্ন ও প্রতিযোগিতামূলক একটি ফুটবল ম্যাচ উপহার দেয়ার জন্য চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয় দলকেই অভিনন্দন জানানো হয়। পরিশেষে উভয় দলের খেলোয়াড়ের মাঝে ট্রফি বিতরণ করা হয়। ম্যাচটিকে ঘিরে মাঠে দশক ছিল উল্লেখযোগ্য।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park