1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভারতকে হারিয়ে জয়ের হাসি শ্রীলঙ্কার – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল যেসব এলাকায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি ছাত্রদলের নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ দাবি কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

ভারতকে হারিয়ে জয়ের হাসি শ্রীলঙ্কার

নিউজ ডেস্ক
  • প্রকাশ বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোর পর্বে শ্রীলঙ্কার মুখোমুখি হয় ভারত। টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে ভারত। ১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১ বল বাকি থাকতে জয়ের বন্দর পৌঁছে যায় শ্রীলঙ্কা।

বলা হয় সকালই নাকি বলে দেয় দিনটি কেমন যাবে তেমনি ব্যাটিংয়ে নেমে শুরু ও শেষটা ভালো হয়নি ভারতের। ১৩ রানেই দুই উইকেট হারানোর পর রোহিত ও সূর্যকুমার ৯৭ রানের জুটি গড়েন। এরপর শেষ দিকে আবার দ্রুত ৫ উইকেট হারায় তারা। তবে শেষ পর্যন্ত ১৭৩ রানের লড়াকু পুঁজি পায় তারা। ব্যাট হাতে ভারতের রোহিত ৫ চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৭২ রান করেন। ৩৪ রান করেন সূর্যকুমার। ১৭ রান করে আসে হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্তের ব্যাট থেকে। বল হাতে শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্ক ৩টি ও চামিকা করুণারতে ২টি উইকেট নেন।
জবাব দিতে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। হাফ সেঞ্চুরি তুলে নেন দুই উদ্বোধনী ব্যাটার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। চাহালের বলে রোহিতের হাতে ক্যাচ দিয়ে প্রথম ব্যাটার হিসেবে নিশাঙ্কা ফেরেন সাজঘরে। একই ওভারে মেন্ডিসকেও সাজঘরের পথ দেখান চাহাল। ৪ চার ও দুই ছক্কায় ৩৭ বলে ৫২ করেন নিশাঙ্কা। কুশলের ব্যাট থেকে আসে ৪ চার ও ৩ ছক্কায় ৩৭ বলে ৫৭ রান।

এরপর আশালাঙ্কাকে চাহাল ও গুনাতিলাকাকে অশ্বিন ফেরালে ম্যাচ জমে ওঠে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি ভারতের, ভানুকা রাজাপক্ষে ও দাসুন শানাকার ঝড় লঙ্কানদের এনে দেয় সহজ জয়। ভানুকা ২ ছক্কায় ১৭ বলে ২৫ ও শানাকা ৪ চার ও ১ ছক্কায় ১৮ বলে ৩৩ রান করে অপরাজিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park