1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে অসহায় দুই পরিবারের মাঝে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ শ্রীপুরে মে দিবসে শ্রমজীবী মানুষকে নাসিম মন্ডলের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জাবির আইন বিভাগে জমকালো নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা

ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

বরিশাল-৩ আসনের ১১ দলীয় জোট মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেছেন, তার নির্বাচনী অফিস ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। তিনি জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের অফিসে বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান ও আহ্বায়ক সুলতান আহম্মেদ খান এবং তার ভাইসহ নেতাকর্মীরা হামলা চালায়।

ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেছেন, প্রশাসনকে বারবার জানানো হলেও সুষ্ঠু ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, “বরিশাল-৩ আসনে কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করলেই নির্বাচন সুষ্ঠু হতো। আমাদের নেতাকর্মীদের নিয়মিত ভয়ভীতি দেখানো হচ্ছে এবং নির্বাচনের পরও হামলার হুমকি দেওয়া হচ্ছে।”

এ ঘটনার পর বাবুগঞ্জ আর্মি ক্যাম্প ও পুলিশ মাধবপাশা বাজারে ভাঙচুর হওয়া অফিস পরিদর্শন করেছেন।

অপরপক্ষে উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান বলেন, “ব্যারিস্টার ফুয়াদ নিজেই অফিস ভাঙচুর করে অভিযোগ দিচ্ছেন। তিনি ও তার নেতাকর্মীরা এলাকায় টাকা ও ডামি ব্যালট বিতরণ করছিলেন, বাধা দিলে বিষয়টিকে ভিন্ন খাতে টেনে অফিস ভাঙেছেন।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park