1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ থেকেই যাত্রাবাড়ীর ‍আগুনের সূত্রপাত – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত

বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ থেকেই যাত্রাবাড়ীর ‍আগুনের সূত্রপাত

নিউজ ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে রাজধানীর যাত্রাবাড়ীতে আরবেন চাইনিজ ও পার্টি সেন্টারের আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

আগুন লাগার সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টে থাকা কর্মচারীরা বের হয়ে আসতে পেরেছিল বলে জানা গেছে । তাই এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনে চার তলা বিশিষ্ট ভবনটির তিন তলা পর্যন্ত পুড়ে গেছে। বলে জানান দিনমনি শার্মা।

দিনমনি শর্মা আরো বলেন, আজ সকাল ৬টা ৭ মিনিটে আমরা রেস্টুরেন্টে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার পর আমাদের এক এক করে ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভবনটি চার তলা ও খুবই কনজাস্টেড হওয়ায় আমরা ঘটনাস্থলে ১০টি ইউনিট নিয়ে আসি। পরে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি রেস্টুরেন্টটির পাশে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়।

প্রাথমিক ধারণা করা হচ্ছে এতে করে রেস্টুরেন্টের ভবনের মিটার বোর্ডে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে ।

আগুন নিয়ন্ত্রণ শেষে এসব কথা জানান ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমনি শর্মা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park