1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিরামপুরে লিচু বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মপাশায় রাস্তা না পেয়ে ঘরবন্দি ফজদার মিয়া, সমাধানহীন ভোগান্তি বৈষম্য দূরীকরণে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ জুলাই চকরিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৯ আসামী গ্রেফতার পুনঃখনন না হলে হারিয়ে যাবে সোনাইছড়ি নদী ডেস্ক রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি মার্কিন অবরোধ না তুললে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেওয়া হবে: ইরান ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ, স্থগিতের খবর নাকচ সরকারের রাজধানীর বাইকারদের জন্য সুখবর, ঢাকায় ১৮ পাম্পে বাড়ানো হলো ‘ফুয়েল পাস’ কার্যক্রম ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও

বিরামপুরে লিচু বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. নয়ন হাসান
  • প্রকাশ মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

বিরামপুর প্রতিনিধি>বিরামপুর পৌর শহর এলাকা দোশরা পলাশবাড়ি মৃত খাজের উদ্দীনের লিচু বাগান থেকে মাহবুব আলম সাকিব (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহবুব আলম সাকিব পাবর্তীপুর উপজেলার সংকরপুর গ্রামের মিন্টু প্রামানিক এর ছেলে। বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার  বিকেল ৪ টার দিকে দোশরা পলাশবাড়ি মৃত খাজের উদ্দীনের লিচু বাগানে মাহবুব আলম সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। 

আরো জানা যায়, নিহতের মাথায় ইট দিয়ে থেঁতলানো এবং গলায় গামছা পেঁচানো ছিলো। লাশের পরনে নীল রংয়ের লুঙ্গি ও গায়ে মিষ্টি রংয়ের টি-সার্ট রয়েছে। 

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লিচু বাগান থেকে মাহবুব আলম সাকিব নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এমআব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park