1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিরামপুরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় বেসরকারি ক্লিনিকগুলোতে চরম অব্যবস্থাপনা: প্রাণহানি ঘটলেই দায়সারা তৎপরতা, ক্ষোভে ফুঁসছে জনতা ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত   আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে প্রাণ গেল শ্রমিকের নোয়াখালী সদরের ধর্মপুরে দালিলিক প্রমাণের বিপরীতে অপপ্রচারের অভিযোগ একপক্ষীয় সংবাদের তীব্র নিন্দা আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা বেগমগঞ্জে ফসলি জমি বিনষ্ট: ১ লাখ টাকা জরিমানা  কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির হোসেন আসলে কে, যা জানা গেল কুড়িগ্রামে ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার” নবীনগরে অটোরিক্সা-সিএনজি’র ইজারা বন্ধ করায় শ্রমিক দলের আনন্দ মিছিল

বিরামপুরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

মোঃ নয়ন হাসান
  • প্রকাশ শনিবার, ২৮ মে, ২০২২

বিরামপুর প্রতিনিধি>“মা ও শিশুর জীবন বাঁচাতে, স্বাস্থ্য কেন্দ্রে হবে যেতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে দিনাজপুরের বিরামপুরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে।

শনিবার (২৮ মে) সকাল সাড়ে ১১টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে নিরাপদ মাতৃত্ব দিবসের আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে র‌্যালী অনুষ্টিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ এবিএম শাহরিয়ার ফেরদৌস হিমেল, ডাঃ শাহরিয়ার পারভেজ, সিনিয়র নার্স মোর্শেদা বেগম, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, নার্স শিউলী হেমরম, নার্সিং সুপার ভাইজার হোসনে আরা, মিডওয়াউফ বিলকিস বেগম, এমটি ইপিআই মাসুদ রানা, স্বাস্থ্য পরিদর্শক তাহাওয়ার হোসেন বেলাল প্রমূখ।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তার, নার্স ও স্টাফসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park