1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিনা অপরাধে কোনো সাংবাদিক কারাগারে থাকবে না: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন – দৈনিক দেশেরকথা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কওমি শিক্ষাব্যবস্থাকে মূলধারায় আনতে সমন্বিত নীতিমালা হচ্ছে: শিক্ষামন্ত্রী নোয়াখালীতে প্রেস ফ্রিডম ডে পালিত আপাতত শপথ হচ্ছে না এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের সরকার মিডিয়ার সঙ্গে সংঘাতে যেতে চায় না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মে মাসে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা, থাকতে পারে দাবদাহও ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে: ডিএমপি মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস অনুষ্ঠিত  পশুর সংকট নেই, উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি: প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বিনা অপরাধে কোনো সাংবাদিক কারাগারে থাকবে না: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ৩ মে, ২০২৬

দেশে বিনা অপরাধে কোনো সাংবাদিককে কারাগারে থাকতে হবে না বলে দৃঢ় আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকার নীতিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

রোববার (৩ মে) রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি জানান, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কাঠামো গড়ে তুলতে সরকার একটি শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। তবে পূর্ণাঙ্গ কমিশন গঠনের আগে গণমাধ্যম বিশেষজ্ঞ ও অংশীজনদের সমন্বয়ে একটি পরামর্শক কমিটি গঠন করা হবে।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম একটি বিশাল ও জটিল ইকোসিস্টেম। তাই সরকার এককভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। বরং সর্বজনগ্রাহ্য একজন গণমাধ্যম বিশেষজ্ঞের নেতৃত্বে বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে, যার মতামতের ভিত্তিতেই স্থায়ী গণমাধ্যম কমিশন গঠন করা হবে। এই কমিশনের মাধ্যমে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অপতথ্য ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমানে তথ্যের সরবরাহ সমস্যা নয়, বরং তথ্যকে বিকৃত করে বা মিথ্যা তথ্য ছড়িয়ে জনমতকে বিভ্রান্ত করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অ্যালগরিদমের যুগে অপতথ্য মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ের কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, সরকারের লক্ষ্য অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা, তবে সেই তথ্য হতে হবে দায়িত্বশীল ও নির্ভুল, অর্থাৎ ক্লিন ইনফরমেশন।

সাংবাদিকদের আইনি জটিলতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, মানহানি মামলা ও অন্যান্য জটিল বিষয়গুলো প্রেস কাউন্সিলের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় আনা হবে। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে ঘোষণা দেন, বিনা অপরাধে কোনো সাংবাদিককে কারাগারে থাকতে দেওয়া হবে না এবং পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেন, সাংবাদিকদের অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে প্রেস কাউন্সিলকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park