1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিচারপতি আমিরুল ইসলাম মারা গেছেন – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত

বিচারপতি আমিরুল ইসলাম মারা গেছেন

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশ সুপ্রিমকোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সুপ্রিমকোর্টের মূখপাত্র ও আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের জানান, মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর সুপ্রিমকোর্ট-এর ইনার গার্ডেনে অনুষ্ঠিত হবে।

যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রিধারী সৈয়দ আমিরুল ইসলাম ১৯৯৪ সালের ৭ ফেব্রুয়ারি বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে যোগদান করেন। এক যুগেরও বেশি সময় সেই দায়িত্ব পালনের পর ২০০৭ সালে হাইকোর্ট বিভাগ থেকে অবসরে যান তিনি।

সৈয়দ আমিরুল ইসলাম বিচারপতি থেকে অবসরে যাওয়ার পরও আপিল বিভাগে আইন পেশায় যুক্ত ছিলেন। ২০১৩ সালে আপিল বিভাগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য সাবেক এই বিচারপতিকে অ্যাটর্নি জেনারেল পদমর্যায় রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছিল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park