1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চকরিয়ায় উপজেলা শাখার নবগঠিত কমিটির  মতবিনিময় সভা সম্পন্ন

এ.এম. আইয়ুব
  • প্রকাশ রবিবার, ২ নভেম্বর, ২০২৫

 বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) চকরিয়া উপজেলা শাখার ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয় ২১ অক্টোবর।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় চকরিয়া সরকারি কলেজের পূর্ব-পশ্চিম পাশে অবস্থিত চৌধুরী রেস্টুরেন্টে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চকরিয়া উপজেলা শাখার  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চকরিয়া উপজেলা  সভাপতি,সাবেক চেয়ারম্যান  সাংবাদিক নূর মোহাম্মদ মানিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুদ্দোজা জনি’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা বিএনপি সহ- সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক।

প্রধান বক্তার বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা বিএনপি সহ-প্রচার সম্পাদক ও চকরিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম মোবারক আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পাক্ষিক পেকুয়া নির্বাহী  সম্পাদক,পিপি এডভোকেট মীর মোশাররফ হোছাইন টিটু, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টো,সাবেক সাংগঠনিক ইব্রাহিম খলিল কাঁকন।

উক্ত মতবিনিময় সভায় সংবাদকর্মীদের পক্ষে বক্তব্য রাখেন-বাংলাদেম মফস্বল সাংবাদিক ইউনিয়ন চকরিয়া উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাস্টার শাহ মোহাম্মদ জাহেদ, দৈনিক কালবেলা চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি মনিরুল আমিন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চকরিয়া উপজেলা সহ-সভাপতি আলাউদ্দিন আলো,যুগ্ন- সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব,সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন,দপ্তর সম্পাদক মুহাম্মদ ওসমান সরওয়ার,সদস্য মুহাম্দদ রিদুয়ান হাফিজ,ইসমাইল হোসেন তুহিন প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় বক্তারা বলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) সংবাদকর্মীদের কল্যাণে,সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা,সুরক্ষা, ঐক্যবদ্ধ থাকা এবং সামাজিক দায়বদ্ধতা ও পেশাদারিত্ব বজায় রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এছাড়াও সাংবাদিকদের উপর হামলা বন্ধের দাবি,সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখা তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ এবং মফস্বলের সাংবাদিকদের সমস্যা সমাধানে সংগঠনটি কাজ করছে প্রতিষ্ঠা লগ্ন থেকে। 

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চকরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি সাইরাজ চৌধুরী,নির্বাহী সদস্য অধ্যক্ষ ইসমাইল হোসেন সিরাজী,প্রচার সম্পাদক রেজাউল করিম হৃদয়,অর্থ সম্পাদক শওকতুল ইসলাম,সদস্য ইয়ার রহমান  আনান,ফজলুল হাসান রিযাদ, রিদুয়ানুল হক,সংবাদকর্মী এম শফিউল করিম সবুজ,নজরুল ইসলাম, আরফাতুল ইসলাম  সানি,আলমগীর হোসেন রানা,জুনাইদ উদ্দিন,শোয়াইবুল ইসলাম,ফরিদুল আলম,মোহাম্মদ সেলিম,ফয়সাল আলম সাগর,মিরাজুল ইসলাম দূর্জয়,ওসমান সরওয়ার (২),এহছানুল কাদের সাগর,দেলোয়ার হোসাইন,ওমর ফারুক বদরী প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park