1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বরিশাল থেকে চুরি হওয়া তার ঝালকাঠির পুকুর থেকে উদ্ধার  – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানই বর্তমান সরকারের বৈধতার ভিত্তি: নাহিদ ইসলাম আগামীকাল যেসব এলাকায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি ছাত্রদলের নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ দাবি কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন

বরিশাল থেকে চুরি হওয়া তার ঝালকাঠির পুকুর থেকে উদ্ধার 

ইলিয়াস খান
  • প্রকাশ মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

সম্প্রতি বরিশাল সিটি করপোরেশনের ওয়াটার পানি শোধনাগার থেকে চুরী হওয়া ১০লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক তামার তাঁর ঝালকাঠি থেকে উদ্ধার করা হয়েছে। 

সোমবার ২৫ জুলাই রাত সারে ১০ টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ইউপি সদস্য রিনা বেগমের বাড়ীর (হাওলাদার বাড়ী) পুকুর থেকে উদ্ধার করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তার উদ্ধারের তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম।

তবে তার চুরির সাথে জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। কিন্তু বরিশালের এই তার কিভাবে ঝালকাঠির নলছিটির এই পুকুরে আসলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে ডিবি’র ফিরোজ আলম।

পুলিশ জানায়, বরিশাল নগরীর রুপাতলীর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে  এর আনুমানিক ১৭ লাখ টাকা মূল্যের তামার তার সম্প্রতী চুরি হয়ে যায়।

ঐ ঘটনায় সিটি করপোরেশনের পানি সরবরাহ শাখার সহকারী তত্ত্বাবধায়ক (চঃদাঃ) সোহরাব হোসেন বাদী হয়ে গত ১৭ জুলাই একটি মামলা দায়ের করেছিলেন বরিশাল কোতয়ালি মডেল থানায়। মামলায় পানি শোধনাগারের নিরাপত্তা কর্মী আমিরুল ইসলামকে আসামী করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park