1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ববিতে প্রেমিকার টানে মাগুরা থেকে পরীক্ষা  কেন্দ্রে যুবক – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মেলান্দহে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: গোলাম পরওয়ার এনসিপি এমপি মাহমুদা মিতুর নিরাপত্তা শঙ্কা, ইসির ঠিকানা প্রকাশে উদ্বেগ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল বেনাপোল স্থলবন্দরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন শহীদ জিয়া, পূর্ণতা দিয়েছেন খালেদা: রাষ্ট্রপতি প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, শিক্ষা বরাদ্দও বাড়বে বৃষ্টির প্রভাবে ঢাকায় সবজির বাজার চড়া, দাম ছুঁয়েছে সেঞ্চুরি আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন যুক্তরাষ্ট্র শতকোটি ডলারের ক্ষতি গোপন করছে কেন, প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে

ববিতে প্রেমিকার টানে মাগুরা থেকে পরীক্ষা  কেন্দ্রে যুবক

আকরাম খান ইমন
  • প্রকাশ শনিবার, ২০ আগস্ট, ২০২২

ববি প্রতিনিধি>ফেসবুকে  পরিচয়ে মাগুরা থেকে প্রেমিকার টানে  বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এক যুবক৷ওই যুবকের নাম মাহফুজ আহমেদ,গুচ্ছের গ ইউনিটের ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে অংশগ্রহণ করা মিতা নামের এক ভর্তিইচ্ছু পরীক্ষার্থীর সাথে দেখা করতে আসেন বলে জানা যায়৷
মাহফুজের বাড়ি  মাগুরা জেলার সদর থানার সেজাদিয়া গ্রামে৷

সে মাগুরার একটি সরকারী কলেজের প্রথম উদ্ভিদবিজ্ঞান বিভাগের ছাত্র৷আজ গুচ্ছভিত্তিক গ ইউনিটের ভর্তি পরীক্ষায় নকল এডমিট কার্ড নিয়ে প্রেমিকার সাথে দেখা করতে বিশ্ববিদ্যালয়ে মেইন গেট দিয়ে প্রবেশ করেন৷সন্দেহজনক কথাবার্তায় তাকে তৎক্ষণাত আটক করা হয়৷

এ বিষয়ে মাহফুজ জানান,মূলত আমি একটি মেয়েকে ভালোবাসি৷তিনি আরও জানান, ছয় মাসের পরিচয় আমাদের৷ফেসবুকে প্রথম দেখায় তাকে আমার ভীষণ ভালো লেগে যায়৷অনেকদিনের  ইচ্ছা মিতার সাথে দেখা করবো৷মূলত প্রেমের টানে আজ পরীক্ষা কেন্দ্রে আসা৷ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মো. খোরশেদ আলম জানান,অজ্ঞতার কারণ ও প্রেমের টানে এক যুবক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু পূর্বে প্রবেশ করে৷ ভুল তথ্য দেওয়ায় তাকে সন্দেহ হয়৷পরবর্তীতে পরীক্ষা শেষে তাদের দুজনকে অফিসে আনা হয়৷মূলত জালিয়াতি বা অন্যকোন মোটিভ ছিল না তার৷

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মশিউর রহমান বলেন,প্রেমিকার সাথে দেখা করতে এক যুবক বরিশাল বিশ্ববিদ্যাললয়ে আসেন এবং পরীক্ষার্থী দাবি করে ভেতরে প্রবেশ করে৷সন্দেহে তাকে আটক করা হয়৷ জালিয়াতির প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়৷

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park