1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
হবিগঞ্জে বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে, অভিযান সফল: ডিআইজি আহসান হাবিব মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

হবিগঞ্জে বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত

লিটন পাঠান
  • প্রকাশ শনিবার, ২ জুলাই, ২০২২

হবিগঞ্জ প্রতিনিধি >হবিগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে কালনী ও কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মিনহাজ আহমেদ শোভন জানান, কালনী ও কুশিয়ারা নদীর ভাটিতে পলিমাটি জমা হওযায় পানি কমতে সময় লাগছে।

এছাড়া টানা বৃষ্টি ও উজানের ঢলে চলতি মাসে নতুন করে বন্যা হতে পারে পাউবো সূত্রে জানা গেছে, বন্যায় হবিগঞ্জ সদর উপজেলার গোপালপুরে ২০ মিটার, বানিয়াচংয়ের সুজাতপুর এলাকায় ৬০ মিটার খোয়াই নদীর বাঁধ ভেঙেছে অপরদিকে আজমিরিগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধের নিকলীরঢালা এলাকায় ২০ মিটার বদলপুর বাজারের কাছে ১০ মিটার ও নবীগঞ্জের চরগাঁওয়ে বিবিয়ানা নদীর বাঁধের ৮০ মিটার অংশ ভেঙে গেছে।

হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, হবিগঞ্জ, বানিয়াচং আজমিরিগঞ্জ নবীগঞ্জ উপজেলায় ২৯ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক মেরামতে প্রায় ১৫০ কোটি টাকা প্রয়োজন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ১৮৭ কিলোমিটার রাস্তা, ৬৮ মিটার ব্রিজ ও কালভার্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির জানান, সড়ক মেরামতে ৮২ কোটি ৭৪ লাখ, পাঁচটি ব্রিজের জন্য ৫ কোটি ১০ লাখ টাকা প্রয়োজন হবে।

কৃষি স¤প্রসারণ বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. আশেক পারভেজ জানান, বন্যায় ১৫ হাজার ৬২৮ হেক্টর আউশ, ১৪ হাজার ৬৩০ হেক্টর বোনা আমন ধান, ১ হাজার ৭৪৩ হেক্টর শাকসবজি ও ৪৫ হেক্টর অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৮৮ হাজার ৫৪ মেট্রিক টন ধান ও সবজি এবং ২২৫ মেট্রিক টন অন্যান্য ফসল নষ্ট হয়েছে। জেলায় ১ লাখ ৩ হাজার ১৩০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেনজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস জানান, বন্যায় ২ কোটি ৬৯ লাখ ৫২ হাজার টাকার ক্ষতি হয়েছে।

জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, জেলায় ৫ হাজার ৮৫৩ জন খামার মালিকের ১৩৯ কোটি ৮৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ৩৭০টি প্রাথমিক বিদ্যালয় বন্যায় প্লাবিত হয় অপরদিকে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল্লাহ জানান, জেলায় ৯৪টি স্কুল কলেজ মাদরাসা বন্যা কবলিত হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park