1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বন্যার্তদের চিকিৎসায় গণস্বাস্থ্যের প্রায় ২৫ লাখ টাকার ঔষধ – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় বেসরকারি ক্লিনিকগুলোতে চরম অব্যবস্থাপনা: প্রাণহানি ঘটলেই দায়সারা তৎপরতা, ক্ষোভে ফুঁসছে জনতা ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত   আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে প্রাণ গেল শ্রমিকের নোয়াখালী সদরের ধর্মপুরে দালিলিক প্রমাণের বিপরীতে অপপ্রচারের অভিযোগ একপক্ষীয় সংবাদের তীব্র নিন্দা আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা বেগমগঞ্জে ফসলি জমি বিনষ্ট: ১ লাখ টাকা জরিমানা  কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির হোসেন আসলে কে, যা জানা গেল কুড়িগ্রামে ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার” নবীনগরে অটোরিক্সা-সিএনজি’র ইজারা বন্ধ করায় শ্রমিক দলের আনন্দ মিছিল

বন্যার্তদের চিকিৎসায় গণস্বাস্থ্যের প্রায় ২৫ লাখ টাকার ঔষধ

পলাশ চন্দ্র রায়
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

গবি প্রতিনিধি>সুনামগঞ্জে বন্যা কবলিত এলাকার মানুষের চিকিৎসার জন্য প্রায় ২৫ লক্ষ টাকার জরুরী ঔষধ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।

বৃহস্পতিবার (৩০ জুন) বন্যার্তদের জন্য সুনামগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে জরুরী ঔষধ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের সুনামগঞ্জ – সিলেটের ত্রাণ কার্যক্রমের প্রধান সমন্বয়ক ডা. হালিমুর রেজা, সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকগণ সহ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাগণ।

জাতিসংঘ শশরনার্থী সংস্থা ইউএনএইচসিআর রোহিঙ্গা স্বাস্থ্য সেবায় তাদের সহযোগী প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রকে সিলেট-সুনামগঞ্জ এর বন্যা মোকাবেলায় বিপুল পরিমাণ ওষুধ, সাধারণ সেলাই ড্রেসিং এর যন্ত্রপাতি ও মেডিকেল কনজিউমেবল দান করে। গণস্বাস্থ্য কেন্দ্রের নিজস্ব ছয়টি মেডিকেল টিমের পাশাপাশি সুনামগঞ্জের সিভিল সার্জন অফিসের মাধ্যমে এই ওষুধগুলি বন্যায় ক্ষতিগ্রস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য ব্যবহার হবে।

এছাড়াও বিপুল পরিমাণ স্বাস্থ্য সুরক্ষা উপকরণ যেমন, সার্জিক্যাল মাস্ক ৪০,০০০ পিচ; এলকোহল হ্যান্ড রাপ ৬০০ বোতল, কাপড়ের মাস্ক ৫০০০, ফেসিয়াল/ ন্যাপকিন টিস্যু ১০০ পিচ, ফেসিয়াল/ টিস্যু ১০০ পিচ, হ্যান্ড সেনিটাইজার ১০০০ বোতল, লিকুইড সাবান ৪০০০ বোতল বন্যাদূর্গতদের সাহায্যার্থে দিয়েছে গণস্বাস্থ্যের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান মাল্টিচার ইন্টারন্যাশনাল।

উল্লেখ্য, সিলেটে ও সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে একশত টন খাদ্য বিতরণ কার্যক্রম শুরু হয় ১৭ জুন থেকে। এর মধ্যে সুনামগঞ্জ ও সিলেটের প্রায় ২০,০০০ পরিবারকে শুকনা খাবার ও প্রায় দুই হাজার পরিবারকে খাদ্য সামগ্রী যেমন- চাল, ডাল, আলু, মরিচ, লবণসহ গৃহপালিত প্রাণীদের জন্য গো-খাদ্য বিতরণ করা হয়।

এছাড়াও সুনামগঞ্জের পাগলা গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ১০টি মেডিকেল ক্যাম্পে প্রায় ১ হাজার জনকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া বন্যা পরবর্তীতে কৃষি ও পুনর্বাসন প্রক্রিয়ায় সহযোগীতার হাত বাড়াবে গণস্বাস্থ্য।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park