1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বঙ্গবন্ধুকে হত্যাকরে দেশকে চল্লিশ বছর পিছিয়ে দিয়েছে-আমু – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপিপন্থি সভাপতির ম্যাকানিজমে ইবতে নিয়োগ বোর্ড স্থগিত ওসমান হাদি হত্যা : অধিকতর তদন্ত প্রতিবেদন ২৯ জানুয়ারি একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন ভোটের যুদ্ধে মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মঈন ফিরোজী  স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি না দেয়ায় যা বলছে যশোর ডিসি কার্যালয় নোয়াখালীতে মানবসম্পদ উন্নয়নে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুঁড়িয়ে দেওয়া হবে: জামায়াত আমির নবীনগরে ১০ দলের মতবিনিময় সভায় রিক্সা প্রতিকে ভোট চাইলেন এমপি প্রার্থী সদরপুরে গভীর রাতের গোয়াল ঘরে অগ্নিকাণ্ড । উপাচার্য ও রেজিস্ট্রারকে ঘিরে বেরোবিতে ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান

বঙ্গবন্ধুকে হত্যাকরে দেশকে চল্লিশ বছর পিছিয়ে দিয়েছে-আমু

ইলিয়াস খান
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

‘বঙ্গবন্ধুকে হত্যাকরে বাংলাদেশকে চল্লিশ বছর পিছিয়ে দিয়েছে অপসক্তির দল। ৭৫’র ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষান্ত হয়নি ওরা। তার পরেও বঙ্গকন্যা শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করেছে ওরা। সয়ং আল্লাহ শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছে। আর খুনিদের বিচার মুজিব কন্যা বাংলার মাটিতেই করেছে।’
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেছেন, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মূখপাত্র আমির হোসেন আমু।
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে ৪০ বছর আগেই বিশ্বের আকাশে স্যাটেলাইট উৎক্ষেপন হতো।     তবে তার কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার স্বপ্ন পুরণ করে স্যাটেলাইট উৎক্ষেপন করেছে।’
জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠি শহরের সাধনার মোড়ে বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম।
সভায় বক্তৃতা দিয়েছেন দলটির জেলা শাখার সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, আমু কন্যা ব্যারিষ্টার সুমাইয়া আক্তার, যুবলীগ নেতা রেজাউল করিম জাকির, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, পৌর কাউন্সিলর কামাল শরীফসহ অনেকে।  
দুপুর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে আসেন দলীয় নেতা কর্মীরা। শোক দিবসের আলোচনা সভা জনসমুদ্রে পরিনত হয়। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park