1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পিরোজপুরে বঙ্গবন্ধুকে জানো-বাংলাদেশকে জানো শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র বিশেষ সহকারী হি: নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন আলমডাঙ্গায় প্রধান শিক্ষকের পিটুনিতে ৮ শিক্ষার্থী আহত পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে? ভেড়ামারায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ বিজ্ঞান মেলা” শুভ উদ্বোধন বেনাপোল পৌরবাসীর সেবক হতে চান মফিজুর রহমান নববর্ষ বরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রেপ্তারের ৬ দিন পর জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইরানকে টোল দেওয়া জাহাজ আটকানোর নির্দেশ, হরমুজ প্রণালি বন্ধের হুমকি ট্রাম্পের কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০  লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

পিরোজপুরে বঙ্গবন্ধুকে জানো-বাংলাদেশকে জানো শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো: তামিম সরদার
  • প্রকাশ বুধবার, ৩১ আগস্ট, ২০২২

পিরোজপুর প্রতিনিধি>জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরে জেলা প্রশাসনের সহযোগীতায় ও শের-ই বাংলা পাবলিক লাইব্রেরির আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুকে জানো-বাংলাদেশকে জানো শীর্ষক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আজ বুধবার (৩১ আগষ্ট) সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এসময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সাংবাদিক মাহামুদ হোসেন, সাংবাদিক গৌতম চৌধুরী, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, শের-ই বাংলা পাবলিক লাইব্রেরির সম্পাদক গোলাম মাওলা নকীব, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ প্রমুখ। এছাড়াও সহযোগীতায় রয়েছে পিরোজপুর পৌরসভা ও জেলা পরিষদ।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন বাংলার শোষিত, নির্যাতিত, মানুষের মুক্তি ছিল বঙ্গবন্ধুর জীবনের একমাত্র লক্ষ্য। ১৮ বার তিনি কারারুদ্ধ হয়েছেন এবং ১৩ বছরেরও অধিক সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু কারাগারের অহৃপ্রকোষ্ঠে বন্দি রয়েছেন। বর্তমান প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরতে বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো শীর্ষক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা আশাকরব এর মাধ্যমে এ প্রজন্ম জাতির পিতাকে সঠিকভাবে জানতে পারবে।

জেলার বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রাসার ৩০৩ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ৪টি ধাপের প্রতিযোগীতায় ২০ জন বিজয়ীকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কিত বই, ক্রেষ্ট সহ মূল্যবান উপহার দেয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park