1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
৯ মাসেই ব্যাংক থেকে সরকারের ঋণ ১ লাখ ৯ হাজার কোটি টাকা, অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ পুলিশের বিরুদ্ধে নোয়াখালীর যুবদল  নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ  নাহিদ রানার গতির ঝড়ে দুই শর আগেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড রূপগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী নীলফামারীতে সংরক্ষিত নারী এমপি হলেন মজলুম নেত্রী বিলকিস ইসলাম শার্শা বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায়  সুন্দরগঞ্জে ফসল বাঁচাতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড় মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি এনসিপিতে নতুনদের দায়িত্ব বণ্টন, কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন হজ ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর ঘোষণা বিমান প্রতিমন্ত্রীর

বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বগুড়াসহ দেশের সাতটি জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষদের বিনাবিচারে শাস্তি দেওয়া হয়েছে এবং আইনের শাসনের অপব্যবহার করে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানো হতো। তিনি বলেন, দেশে শুধু আইনের শাসন প্রতিষ্ঠা নয়, ন্যায়বিচার প্রতিষ্ঠাও সমানভাবে জরুরি।

প্রধানমন্ত্রী আরও বলেন, পর্যায়ক্রমে দেশের সব আদালতে ই-বেইলবন্ড কার্যক্রম চালু করা হবে। এই ব্যবস্থার মাধ্যমে বিচার কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে অহেতুক হয়রানি ও দুর্ভোগ থেকে বিচারপ্রার্থীরা রক্ষা পাবেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বিএনপি এমন একটি বিচারব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা সাধারণ মানুষ—আইনের দৃষ্টিতে সবাই সমান অধিকার পাবে। ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

এর আগে সকালে ১১টার পর বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park