1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বকশীগঞ্জের  অপহৃত মাদ্রাসা  ছাত্রীকে  নরসিংদী থেকে উদ্ধার – দৈনিক দেশেরকথা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র বিশেষ সহকারী হি: নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন আলমডাঙ্গায় প্রধান শিক্ষকের পিটুনিতে ৮ শিক্ষার্থী আহত পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে? ভেড়ামারায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ বিজ্ঞান মেলা” শুভ উদ্বোধন বেনাপোল পৌরবাসীর সেবক হতে চান মফিজুর রহমান নববর্ষ বরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রেপ্তারের ৬ দিন পর জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইরানকে টোল দেওয়া জাহাজ আটকানোর নির্দেশ, হরমুজ প্রণালি বন্ধের হুমকি ট্রাম্পের কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০  লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

বকশীগঞ্জের  অপহৃত মাদ্রাসা  ছাত্রীকে  নরসিংদী থেকে উদ্ধার

শাহ আলী বাচ্চু
  • প্রকাশ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে অপহৃত মাদ্রাসার  ছাত্রী (১২)কে নরসিংদী থেকে উদ্ধার করেছে র‍্যাব ১৪ , জামালপুর। 

মঙ্গলবার (৭ এপ্রিল)  রাত সাড়ে ১০ টায় নরসিংদী র‍্যাব এর সহযোগিতায় মাদবধী উপজেলার গদাইর এলাকা থেকে উদ্ধার করে জামালপুর র‍্যাব ১৪।  

বিষয়টি বুধবার (৮ এপ্রিল) দুপুর ২ টা ৩০ মিনিটে জামালপুর র‍্যাব ১৪ কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন  ।  

তিনি জানান, মামলার এজাহারভুক্ত  আসামি মোঃ রোমান মিয়া (২০) সহ এজাহারভুক্ত অন্যান্য আসামিরা ভিকটিমকে মাদ্রাসায় যাতায়াতের সময় বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে উত্তপ্ত করতো। 

গত ৩০ মার্চ সন্ধ্যা ৭ টায় ভিকটিম নিজ বাড়ি থেকে নিকটস্থ রাস্তায় যাওয়া মাত্রই আগেই উৎ পেতে থাকা আসামিরা  ভিকটিম মাদ্রাসা কে জোরপূর্বক অজ্ঞাতনামা সিএনজি যোগে  নিয়ে যায়।  পরে মেয়ের মা বাদী হয়ে ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৭/৩০ ধারায় বকশিগঞ্জ থানায় দায়ের করে যাহার নং:৫,তারিখ: ৫/৪/২৬ ইং। ঘটনার পর থেকেই জামালপুর র‍্যাব ১৪ ক্যাম্প ছায়াতদন্তসহ ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার ও ভিকটিম উদ্ধারে তৎপর হয়। তিনি আরো জানান, উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে প্রদানের লক্ষ্যে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট  হস্তান্তর করা হয়েছে।  পাশাপাশি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।  

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park