1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
এক সময়ের প্রমত্তা ভূবনেশ্বর নদ এখন মরা খালে পরিনত – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিলেন বিএনপি নেতা নবীনগরে আওয়ামীপন্থী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ-এর চাল বিতরনে অনিয়মের অভিযোগ ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সাভারে নিসচার উদ্যোগে ইফতার সামগ্রী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া: মুক্তিযুদ্ধমন্ত্রী

এক সময়ের প্রমত্তা ভূবনেশ্বর নদ এখন মরা খালে পরিনত

শিমুল তালুকদার
  • প্রকাশ বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

অযত্ন আর অবহেলায় একসময়ের ঐতিহ্যবাহী প্রমত্তা ভূবনেশ্বর নদ এখন মরা খালে পরিনত হয়েছে। ভূবনেশ্বর নদটিতে নব্বই দশকেও ছিল খরশ্রতা। কালের বিবর্তনে বর্তমানে নদটি যেনমরা খালে পরিনত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিলে হয়তোবা এই নদটি আবারো ফিরে পেতে পারে হারানো যৌবন, এমুনটাই মনে করছেনঅভিজ্ঞ মহল।

পদ্মা নদীর ফরিদপুরের গোয়ালন্দ পয়েন্ট থেকে শাখা বেরিয়ে হাজিগঞ্জ হয়ে কৃষ্ণপুর দিয়ে সদরপুর হয়ে পিয়াজখালি গিয়ে আড়িয়াল খাঁ নদের সাথে সংযুক্ত। প্রায় চল্লিশ কিলোমিটার দীর্ঘ শাখা নদটি ভুবনেশ্বরনদ নামে পরিচিত। স্থানীয় মুরুব্বিরা বলেন একসময় অনেক বড় বড় ষ্টিমারও লঞ্চ  গোয়ালন্দ ঘাট থেকে কৃষ্ণপুর দিয়ে পিয়াজখালী হয়ে ঢাকার সদরঘাট পর্যন্ত চলাচল করতো। এবং প্রায় নব্বই দশক পর্যন্ত চালু ছিল।

কিন্তু কালের বিবর্তনে বর্তমানে ভূবনেশ্বর নদটি একটা সরু খালে পরিনত হয়েছে। ক্রমান্বয়ে নদটির দুই পাস বেদখল হওয়ায় মনে হয় যেন একটা মরা খাল। তাছারা নদটির খরশ্রতের কারনে প্রতি বছর নদের দু’পাসে প্রচুর পলিমাটি জমা হওয়ার কারনে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি পেয়ে ফসলের উৎপাদন ভালো হতো । কিন্তু বর্তমানে ভূবনেশ্বর নদটি অযত্ন আর অবহেলার কারনে দিন দিন নদটি বেদখল হয়ে যাচ্ছে। বন্ধ হচ্ছে পানির প্রবাহ,নষ্ট হচ্ছে মাটির উর্বরা শক্তি, কমে যাচ্ছে ফসলের উৎপাদন। 

এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সু-দৃষ্টিদিলে হয়তোবা আবারো ভূবনেশ্বর নদটি ফিরে পেতে পারে হারানো প্রান।তাই পানি উন্নয়ন বোর্ড এ ব্যাপারে যথাযথ ভাবে ব্যাবস্থা নিবেন এমুনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park