1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পৈতৃক সম্পত্তি ফিরে পেতে আইনের আশ্রয় নিয়েছেন আব্দুল গাফফার চৌধুরী। – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিলেন বিএনপি নেতা নবীনগরে আওয়ামীপন্থী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ-এর চাল বিতরনে অনিয়মের অভিযোগ ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সাভারে নিসচার উদ্যোগে ইফতার সামগ্রী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া: মুক্তিযুদ্ধমন্ত্রী

পৈতৃক সম্পত্তি ফিরে পেতে আইনের আশ্রয় নিয়েছেন আব্দুল গাফফার চৌধুরী।

শিমুল তালুকদার
  • প্রকাশ বুধবার, ২৭ জুলাই, ২০২২
desherkotha

ফরিদপুর প্রতিনিধিঃ বাবার নামে ক্রয়কৃত বিপুল পরিমাণ সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন ফরিদপুর জেলার সদরপুর উপজেলারআড়াইরশি গ্রামের মৃত আবুল হাশেম চৌধুরীর পুত্র ও কন্যারা।

দীর্ঘ দিন বাবার রেখে যাওয়া জমাজমি ফিরে পেতে এলাকার বিভিন্ন জনের কাছে ঘুরাঘুরি করেও কোন লাভ না-হওয়ার কারনে আইনের আশ্রয় নিয়েছেন পুত্রআব্দুল গাফফার চৌধুরী। তিনি তাঁর বাবা মৃত আবুল হাশেম চৌধুরীর নামেরপৈতৃক সুত্রে পাওয়া এবং হাশেম চৌধুরীর নামে ক্রয়কৃত সম্পত্তি ফিরে পেতে ফরিদপুর জেলার ভাংগা উপজেলার মুন্সেফ আদালতে মামলা দায়ের করেছেন।

মামলা নং ১৬১/১২,১৪৭/১২, এবং ৪৪/১৫. এবং ফরিদপুরআদালতেও একটা মামলা করেছেন যাহার নম্বর ৩১০/১৯. মামলা এখনো চলমান আছে বলে জানান মামলার বাদী আব্দুল গাফফার চৌধুরী।  তিনি এই প্রতিবেদকের সাথে আলাপ কালে জানান, আমার বাবা ১৯৩৪ এবং ১৯৪৭ সালে স্থানীয় বাইশরশি বাবু দের নিকট থেকে  তাঁর নিজের নামে বিপুল পরিমাণ সম্পত্তি ক্রয় করেছিলেন।

এবং আমার দাদার নামের সম্পত্তির ওয়ারিশ হিসেবে পাওয়া সহ সর্বমোট ৬ একর ৮০ শতাংশ জমির দাবী নিয়ে আদালতের সরাপন্ন হয়েছি। তিনি আরো জানান, আমি দীর্ঘদিন সরকারি চাকুরী করার কারণে বাড়ির বাইরে থাকার কারণে আমি আমার বাবার রেখে যাওয়া  সম্পত্তির খোঁজ খবর নিতে পারিনি।

গত ২০০৪ সালে আমি পেনসনে বাড়িতে আসার পরে আমার বাবার সব সম্পত্তির কাগজ পত্র উঠিয়ে দেখতে পাই যে আমার বাবার বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে। পরবর্তীতে আমি বিভিন্ন জনের নিকট ঘোরাঘুরি করে পরে আদালতের সরাপন্ন হয়েছি। বাবার রেখে যাওয়া সম্পত্তি ফিরে পেতে মাননীয় ভূমি মন্ত্রনালয়ের সু দৃষ্টিকামনা করছেন আব্দুল গাফফার চৌধুরী। 
 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park