1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পিরোজপুরে ৬ জন সরকারী কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কারের চেক তুলে দেন জেলা প্রশাসন মোহাম্মদ জাহেদুর রহমান – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালী আবার বন্ধের ঘোষণা ইরানের ধর্মপাশায় রাস্তা না পেয়ে ঘরবন্দি ফজদার মিয়া, সমাধানহীন ভোগান্তি বৈষম্য দূরীকরণে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ জুলাই চকরিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৯ আসামী গ্রেফতার পুনঃখনন না হলে হারিয়ে যাবে সোনাইছড়ি নদী ডেস্ক রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি মার্কিন অবরোধ না তুললে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেওয়া হবে: ইরান ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ, স্থগিতের খবর নাকচ সরকারের রাজধানীর বাইকারদের জন্য সুখবর, ঢাকায় ১৮ পাম্পে বাড়ানো হলো ‘ফুয়েল পাস’ কার্যক্রম

পিরোজপুরে ৬ জন সরকারী কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কারের চেক তুলে দেন জেলা প্রশাসন মোহাম্মদ জাহেদুর রহমান

মো: তামিম সরদার
  • প্রকাশ বুধবার, ৬ জুলাই, ২০২২
desherkotha

পিরোজপুর প্রতিনিধি>পিরোজপুরে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষে শুদ্ধাচার পুরস্কার-২০২২ প্রদান করা হয়েছে। আজ বুধবার (৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুদ্ধাচার পুরস্কার-২০২২ প্রদান অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব এ কে এম আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হুমাযুন কবির সহ বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ।

এসময় শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয় ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো: তরিকুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা কিসমত উল মনোয়ার, এস এ শাখার উপ প্রশাসনিক কর্মকর্তা মো: জাকারিয়া এজাজ, নেজারত শাখার জারীকারক মো: জামাল হোসেন, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অফিস সহায়ক মো: রিয়াজ হোসেন সহ ৬ জন সরকারী কর্মকর্তা ও কর্মচারী।

এসকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীগন শুদ্ধাচার, নৈতিকতা ও সঠিক ভাবে দায়িত্ব পালন করার জন্য এ পুরস্কার দেয়া হয়। এসময় তাদের উপহার হিসেবে সন্মাননা ক্রেষ্ট ও প্রত্যেকের বেতনের সমান টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান সহ অতিথিবৃন্দ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park