1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পিরোজপুরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবকলীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিলেন বিএনপি নেতা নবীনগরে আওয়ামীপন্থী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ-এর চাল বিতরনে অনিয়মের অভিযোগ ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সাভারে নিসচার উদ্যোগে ইফতার সামগ্রী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া: মুক্তিযুদ্ধমন্ত্রী

পিরোজপুরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবকলীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো: তামিম সরদার
  • প্রকাশ বুধবার, ২৭ জুলাই, ২০২২

পিরোজপুর প্রতিনিধি>পিরোজপুরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবকলীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে শহরের সিও অফিস মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন সিকদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, এ্যাড. মোস্তফা কামাল।

এছাড়াও বক্তব্য রাখেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা খানম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি লুবনা আহম্মেদ ডালিয়া, মৃনাল কান্তি দত্ত, সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুম, সাংগঠনিক সম্পাদক শুভদ্বীপ শিকদার শুভ, প্রচার সম্পাদক শওকত খান, দপ্তর সম্পাদক শাকিল আহম্মেদ অপু, সমাজ কল্যান সম্পাদক অমিত বিশ্বাস প্রমুখ। এসময় জেলা, উপজেলা, পৌর স্বেচ্ছাসেবকলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিশস্ত ভ্যানগার্ড হিসেবে ১৯৯৪ সাল থেকে কাজ করে আসছে। ডিজিটাল বাংলাদের কারিগর মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর ভিশন বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কোবিড-১৯, সিলেটে বন্যা, বিভিন্ন প্রতিকূল পরিবেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।

কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিমের প্রচেষ্টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের এদেশের মানুষের আস্থা ও ভালোবাসার সংগঠনে পরিনত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কাজ করে যাবে। এসময় সদ্য প্রয়াত সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ’র মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করা হয়।

আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর শুভ জন্মদিন উপলক্ষে ২৮ পাউন্ডের কেক কাটা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park