1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পাম্পে ভোগান্তির জন্য তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতিকেই দায়ী করলেন জ্বালানিমন্ত্রী – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কথা বলতে না দিলে দুলাভাই চলে যাবে: সিলেটে হাস্যরসে তারেক রহমান ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৮৪ যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত, পাইলটসহ পাঁচজনের মৃত্যু সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ কাল, প্রস্তুতি সম্পন্ন উজিরপুরে “নতুন কুঁড়ি”জার্সি উন্মোচন, মাঠজুড়ে উৎসবের আমেজ সন্ধ্যার মধ্যে চার জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত ধর্মপাশায় শিক্ষকের টানা অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস প্রশাসনের সিলেটে ৪৬৩৫ কোটি টাকার সুরমা নদী তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

পাম্পে ভোগান্তির জন্য তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতিকেই দায়ী করলেন জ্বালানিমন্ত্রী

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ২ মে, ২০২৬

দেশজুড়ে পেট্রোলপাম্পে তেল সংকট ও দীর্ঘ লাইনের ভোগান্তির জন্য তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতিকেই দায়ী করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, জ্বালানি সংকটের মূল কারণ ছিল তেল সরবরাহ ও বিপণন ব্যবস্থায় দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর অবহেলা এবং নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন না করা।

শনিবার (২ মে) রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, জ্বালানি সচিব যে নির্দেশনা দিয়েছিলেন, অনেক ক্ষেত্রেই তা সঠিকভাবে অনুসরণ করা হয়নি। ফলে পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। জ্বালানিমন্ত্রী দাবি করেন, এই লাইনের পেছনে কেবল বাস্তব সংকট নয়, বরং ‘কৃত্রিম বা আর্টিফিশিয়াল’ কারণও কাজ করেছে।

মন্ত্রী আরও বলেন, পরিস্থিতির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। একই সঙ্গে তিনি স্বীকার করেন, দায়িত্বপ্রাপ্তদের একাংশও ঠিকমতো কাজ করতে পারেনি। তার ভাষায়, সবাই দায়িত্বশীলভাবে কাজ করলে এত দীর্ঘ লাইন তৈরি হতো না। তিনি বলেন, এখন পাম্পগুলোতে আর লাইন দেখা যাচ্ছে না।

নিজের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দায়িত্ব নেওয়ার পর ৭৫ দিন পার হয়েছে এবং এই সময়ের বড় অংশই তাকে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সামলাতে ব্যয় করতে হয়েছে। তবে তিনি উল্লেখ করেন, তার আরেকটি বিভাগ খনিজ সম্পদ রয়েছে, যেখানে এবারই প্রথম কাজ করার সুযোগ পেয়েছেন।

সেমিনারে বক্তব্যের এক পর্যায়ে গবেষণার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে গত দুই দশক ধরেই মেগা বাজেট হচ্ছে, কিন্তু গবেষণায় কতটা বরাদ্দ দেওয়া হচ্ছে, সেটিই বড় প্রশ্ন। তিনি মন্তব্য করেন, যে দেশ গবেষণায় পিছিয়ে থাকে, তারা দীর্ঘদিন অন্যের ওপর নির্ভরশীল থাকতে বাধ্য হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park