1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পাবনার বেড়ায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৪০ জন আহত – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপিপন্থি সভাপতির ম্যাকানিজমে ইবতে নিয়োগ বোর্ড স্থগিত ওসমান হাদি হত্যা : অধিকতর তদন্ত প্রতিবেদন ২৯ জানুয়ারি একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন ভোটের যুদ্ধে মাঠ চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মঈন ফিরোজী  স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি না দেয়ায় যা বলছে যশোর ডিসি কার্যালয় নোয়াখালীতে মানবসম্পদ উন্নয়নে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুঁড়িয়ে দেওয়া হবে: জামায়াত আমির নবীনগরে ১০ দলের মতবিনিময় সভায় রিক্সা প্রতিকে ভোট চাইলেন এমপি প্রার্থী সদরপুরে গভীর রাতের গোয়াল ঘরে অগ্নিকাণ্ড । উপাচার্য ও রেজিস্ট্রারকে ঘিরে বেরোবিতে ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান

পাবনার বেড়ায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৪০ জন আহত

মোহাম্মদ আলী স্বপন
  • প্রকাশ বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

পাবনা প্রতিনিধি>পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নে একদল শিয়ালের কামড়ে শিশু, বৃদ্ধ, মহিলাসহ ৩ গ্রামের অন্তত ৩০ থেকে ৪০ জন আহত হয়েছে। এর মধ্যে ১৫জনের অবস্থা গুরুতর।

বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সারে ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত শিয়ালের দল তাণ্ডব চালিয়ে ভীতিকর পরিস্থিতির অবস্থা সৃষ্টি করে বলে আক্রান্তরা জানিয়েছেন। পরে গ্রামবাসীদের প্রতিরোধোর মুখে শিয়ালের দল পালিয়ে গেলেও একটি শিয়াল আটক করে পিটিয়ে মেরে ফেলেছে গ্রামবাসী।

এলাকাবাসী ও আক্রান্তদের পরিবার ও স্থানীয় পশু চিকিৎসক খায়রুল ইসলাম জানান, সন্ধ্যা সারে সাতটার দিকে বাটিয়াখড়া কবরস্থান থেকে একদল শিয়াল লোকালয়ে এসে প্রথমে বাটিয়াখড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থান করা বৃদ্ধ আব্দুল কাদের (৬০) লাল্টু (৫৫), ওয়াজেদ (৩০) দের কামড়ে আহত করে। পরে শিয়ালের দল বাড়িতে বাড়িতে গিয়ে আক্রমণ করেন।
এ সময় তাদের আক্রমণের শিকার হয়ে আজুয়ারা খাতুন (৪২), জেসমিন (১৪), রঞ্জনা (২৫), নিলয় (৭), রাবেয়া (৯), রেহেনা (৪৫) রাজিয়াসহ ওই গ্রামের অন্তত ২০ জন আহত হন।
পরে শিয়ালের দল পার্শ্ববর্তী রাকসা, ও সোনা পদ্মা, চকপাড়া গ্রামে হানা দিয়ে ওই দুই গ্রামে অন্তত ২০জনকে আহত করে। এসময় চকপাড়া গ্রামের কালু মিয়া (৬০), সামছুল ইসলাম (৪০) আবু মুসাসহ (২৬) ২০ থেকে ২৫ জন আহত হন।
আহতদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য উপজেলা সদরে প্রেরণ করা হয়। বাটিয়াখড়া গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী আক্রান্ত রেহেনা খাতুন (৪৫) জানান, তিনি রাত বাড়ীর আঙ্গিনায় অবস্থান করছিলেন। এসময় বিদ্যুৎ লোডশেডিং চলছিলো। অন্ধকারে শিয়ালের দল এসে তার ওপর ঝাপিয়ে পড়ে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে ক্ষতস্থানে ৯টি সেলাই দিতে হয়েছে।
বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতেমাতুজ জান্নাত বলেন, রাতের ঘটনায় এ পর্যন্ত দুই তিনজন এসে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন গ্রহন করেছেন। আক্রান্ত ব্যক্তিরা স্বাস্থ্য কেন্দ্রে এলে তাদেরকেও ভ্যাকসিন দেয়া হবে বলে তিনি জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park