1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পাবনা জেলা শিক্ষা কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল যেসব এলাকায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি ছাত্রদলের নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ দাবি কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

পাবনা জেলা শিক্ষা কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

মোহাম্মদ আলী স্বপন
  • প্রকাশ মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

পাবনা প্রতিনিধি>পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা এসএম মোসলেম উদ্দিনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলী করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। এর আগে সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত উল্লেখিত (পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা এসএম মোসলেম উদ্দিন) কর্মকর্তাকে বর্ণিত পদ ও কর্মস্থলে নিজ বেতন স্কেল ও বেতনক্রমে বদলীভিত্তিক পদায়ন করা হলো। তিনি তাৎক্ষণিকভাবে বিমুক্ত বলে গণ্য হবেন।

ঠিক কি কারণে তাকে স্ট্যান্ড রিলিজ ও ওএসডি করা হয়েছে তা জানা যায়নি। তবে জেলা শিক্ষা অফিসের একাধিক সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল। বেশ কয়েকজন নারী তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন। পরে এ সংক্রান্ত তদন্ত কমিটি এসব সত্যতা পায়।

পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা এসএম মোসলেম উদ্দিন বলেন, ‘হ্যাঁ এ সংক্রান্ত আদেশ আমি পেয়েছি। কিন্তু আমি জানি না কেন আমাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল কি-না আমি জানি না। ২-৩ দিনের মধ্যে আমি অধিদপ্তর যাব, তারপর বিষয়টি নিয়ে বলতে পারব।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park