1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পাবনায় ছাগলের ফসল খাওয়া নিয়ে সংঘর্ষ, একজন নিহত – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিলেন বিএনপি নেতা নবীনগরে আওয়ামীপন্থী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ-এর চাল বিতরনে অনিয়মের অভিযোগ ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সাভারে নিসচার উদ্যোগে ইফতার সামগ্রী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া: মুক্তিযুদ্ধমন্ত্রী

পাবনায় ছাগলের ফসল খাওয়া নিয়ে সংঘর্ষ, একজন নিহত

মোহাম্মদ আলী স্বপন
  • প্রকাশ সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

পাবনা প্রতিনিধি> পাবনার সুজানগর উপজেলায় ছাগলের ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এরশাদ শেখ (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪/৫ জন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বেশ কয়েকটি ঘরবাড়ীতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
গতকাল রোববার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভায়না ইউনিয়নের চলনা গ্রামের মাদারতলা এলাকায় এ ঘটনা ঘটে। 
নিহত এরশাদ শেখ চলনা গ্রামের মাদারতলা এলাকা মোয়াজ্জেম হোসেনের ছেলে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার বিকেলে ছাগলের ফসল খাওয়াকে কেন্দ্র প্রথমে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায় এবং বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ এরশাদ শেখকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় আরও উত্তেজনা দেখা দেয় এবং বেশকিছু বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) মো. রবিউল ইসলাম বলেন, ”আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। ছাগলের জমির ফসল খাওয়াকে কেন্দ্র এ ঘটনা ঘটার প্রাথমিক তথ্য পেয়েছি”। পরে বিস্তারিত জানানো হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park