1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পাবনায় পামওয়েলের সঙ্গে রঙ মিশিয়ে সরিষা তেল উৎপাদন, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল যেসব এলাকায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি ছাত্রদলের নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ দাবি কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

পাবনায় পামওয়েলের সঙ্গে রঙ মিশিয়ে সরিষা তেল উৎপাদন, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ আলী স্বপন
  • প্রকাশ বুধবার, ২০ জুলাই, ২০২২

পাবনা প্রতিনিধি>পাবনার সাঁথিয়া উপজেলায় পামওয়েলের সঙ্গে রঙ মিশিয়ে সরিষা তেল উৎপাদন এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২০ জুলাই) দুপুরে উপজেলার বনগ্রাম বাজারে ইমারুল অয়েল মিলস ও ঘোষ মিষ্টান্ন ভান্ডারে এই অভিযান চালানো হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিরুল ইসলাম জানান, নিয়মিত বাজার তদারকের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়।

এসময় সরিষা ও পামতেলের সঙ্গে রঙ মিশিয়ে সরিষা তেল তৈরি করার অপরাধে ইমারুল অয়েল মিলসকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, একই এলাকার ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনা করতে সহায়তা প্রদান করেন পাবনা জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মাহমুদ আলম।

নিরাপত্তা বিধানে সহযোগিতা করেন আতাইকুলা থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম চলতে থাকবে বলেও জানান মো. জাহিরুল ইসলাম।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park