1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রুয়েট থেকে টেসলা: দক্ষতা ও অধ্যবসায়ে বিশ্বমঞ্চে কামরুজ্জামান লিটন ইসলামপুরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে সংবর্ধনা মানিকগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ কিশোরের রাজ্যপালের অনুমোদন পেল টিভিকে, তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল থালাপতি বিজয়কে নিঃশর্ত সমর্থন দিল সিপিআই, সিপিআই(এম) ও ভিসিকে রাজধানীর কদমতলীতে সাদ্দাম মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস মেলান্দহে মাদক ব্যবসায়ী আটক  বাগআঁচড়ায় মার্সেল ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সরকারি গাছ কর্তনের অভিযোগ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৮ মে, ২০২৬

অবশেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদ নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম চূড়ান্ত করা হয়েছে। বিজেপির জয়ী বিধায়কদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকের পরই তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

শুক্রবার বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। ওই বৈঠকে পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়। পরে বিজেপি নেতৃত্ব তার নাম ঘোষণা করে।

শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

নির্বাচনের পর বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে রাজ্যে এসে বিধায়কদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। বৈঠকে দলের শীর্ষ নেতৃত্ব এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মতির ভিত্তিতে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা নির্বাচন করা হয়। এরপর তিনি রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন।

শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী পদে আগেই আলোচনায় ছিল। কারণ তিনি পরপর দুইবার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন। ২০২১ সালে নন্দীগ্রামে তিনি মমতাকে ১৯৫৬ ভোটে হারান। এবারের নির্বাচনে তিনি ভবানীপুরে মমতাকে ১৫ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন এবং নন্দীগ্রামেও প্রায় ১০ হাজার ভোটে জয় পেয়েছেন। ধারাবাহিক এই সাফল্যের কারণেই বিজেপির ভেতরে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park