1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পিরোজপুরে গৃহহীনদের মাঝে পুলিশের সহযোগীতায় গৃহ হস্তান্তর – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে, অভিযান সফল: ডিআইজি আহসান হাবিব

পিরোজপুরে গৃহহীনদের মাঝে পুলিশের সহযোগীতায় গৃহ হস্তান্তর

মো: তামিম সরদার
  • প্রকাশ মঙ্গলবার, ২১ জুন, ২০২২


পিরোজপুর প্রতিনিধি>পদ্মা সেতুর উত্তর থানা ও দক্ষিণ থানার কার্যক্রম, বাংলাদেশ পুলিশ কর্তৃক দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০ টি গৃহ হস্তান্তর পুলিশ হাসপাতালের আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২ টি পুলিশ হাসপাতাল এবং ৬ টি নারী ব্যারাক অনলাইন জিডি কার্যক্রমের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে প্রধানমন্ত্রী এসব প্রকল্প উদ্বোধন কালে পিরোজপুর পুলিশ লাইনস থেকে বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর সাথে যুক্ত করেন গৃহ প্রাপ্তদের। এসময় বাংলাদেশ পুলিশ কর্র্তক প্রাপ্ত গৃহ পেয়ে খাদিজা বেগম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তার অভিমত প্রকাশ করেন এবং আবেগে আপ্লুত হয়ে পড়েন।

এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাড. শ.ম. রেজাউল করিম এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেক, জেলা পরিষদের প্রশাসক মহিউদ্দিন মহারাজ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিক, বিভিন্ন উপজেলা চেয়ারম্যানবৃন্দ, জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগের, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্স শেষে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার গৃহহীনদের মাঝে তাদের প্রাপ্ত গৃহটি হস্তান্তর করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park