1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী জামালপুরে  ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ, আটক দুই পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মেগা কর্মসূচির শুভ উদ্বোধন কুড়িগ্রামে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৭৯৬ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি ঢাকাসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত মরক্কোর বিপক্ষে শক্তিশালী একাদশে নামতে পারে ব্রাজিল

পদ্মাসেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন খালেদা জিয়া-মির্জা ফখরুল

আসিফ জামান
  • প্রকাশ রবিবার, ৫ জুন, ২০২২

ঠাকুরগাঁও প্রতিনিধি>নবনির্মিত পদ্মাসেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।এমনি মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রবিবার(৫ জুন) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আলোচনাকালে তিনি এই মন্তব্য করেন। 

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ পদ্মাসেতুকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে। তবে পদ্মা সেতু কারোও একক সম্পত্তি না। সম্মিলিত রাষ্ট্রীয় প্রচেষ্টায় তৈরী হয়েছে। এই পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। একই সাথে মাওয়ার পাড়ে ও ফরিদপুর সাইটে তিনি ভিত্তিপ্রস্তরস্থাপন করেছিলেন।

তিনি বলেন, যমুনা সেতুর কাজও করেছে বিএনপি। তবে তারা(আওয়ামী লীগ) ক্ষমতায় বসেই সব কৃতিত্ব নিজের বলে দাবি করতে শুরু করে। একজনের নামেই সকল ব্যানার, ফেস্টুন ও মূর্তি তৈরী হয়ে যায়। তারা সেতুর নামটাই পরিবর্তন করে দিলো। বিএনপির অবদান তারা কখনই স্বীকার করেনা।

সীতাকুণ্ড অগ্নিকান্ডের ঘটনার দায় সম্পূর্ণ সরকারের জানিয়ে মির্জা ফখরুল বলেন, চট্রগ্রামের সীতাকুণ্ডের অগ্নিকান্ডের ঘটনা একটি ভায়াবহ ঘটনা। এই বিষয়ে আমরা শোক জানিয়েছি এবং আমরা অনেক ক্ষুদ্ধ। একটি কন্টেইনার পোর্টে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকার প্রয়োজন। কিন্তু সেখানে তা ছিলোনা।  এই দুর্ঘটনা সম্পূর্ণ সরকারের ব্যর্থতার কারনে হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park