1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পদত্যাগের ঘোষণা দিলেন সুইডেনের প্রধানমন্ত্রী – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল যেসব এলাকায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি ছাত্রদলের নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ দাবি কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

পদত্যাগের ঘোষণা দিলেন সুইডেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন। দেশটির সাধারণ নির্বাচনে রক্ষণশীল জোট বেশি ভোট পাওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। গত রোববার এই ভোট অনুষ্ঠিত হয়। ভোটে পরাজয় মেনে নিয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই পদ ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন অ্যান্ডারসন।

বিবিসি জানিয়েছে, বুধবার পর্যন্ত ৯৯ শতাংশ নির্বাচনী এলাকার ভোট গণনা শেষ হয়েছে। এতে ৩৮৯ আসনের মধ্যে রক্ষণশীলরা ১৭৬ আসনে জয় পেয়েছে। অপরদিকে অ্যান্ডারসনের দল পেয়েছে ১৭৩ আসন। মাত্র তিন আসনের ব্যবধানে হার মানতে হয়েছে তাকে।

এরফলে তার বামপন্থী সরকার পাল্টে এখন ক্ষমতায় আসতে যাচ্ছে ডানপন্থী দল। দেশটির মডারেট, সুইডেন ডেমোক্রেটস, ক্রিশ্চিয়ান ডেমোক্রেটস ও লিবারেলরা মিলে এই জোট তৈরি করেছে।

প্রধানমন্ত্রী পদে মাগডালেনা অ্যান্ডারসনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মডারেট পার্টির নেতা উলফ ক্রিস্টারসন।সুইডেন সময় বুধবার রাজধানী স্টকহোমে এক সংবাদ সম্মেলনে মাগডালেনা অ্যান্ডারসন জানান, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন তিনি।তিনি বলেন, পার্লামেন্টে রক্ষণশীলরা আমাদের চেয়ে একটি কিংবা দুটি আসনে এগিয়ে থাকবে।

ব্যবধান কম হলেও এটা সংখ্যাগরিষ্ঠতা। তাই আমি নির্বাচনের ফলাফল মেনে নিয়ে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।উল্লেখ্য, দেশটির প্রথম নারী সরকারপ্রধান ছিলেন ৫৪ বছর বয়স্ক মাগডালেনা।

গত বছরের নভেম্বরে স্টেফান লোফভেনের পদত্যাগের পর সুইডেনের প্রধানমন্ত্রী হন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা মাগডালেনা অ্যান্ডারসন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park