1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নিরাপত্তার দাবিতে টালিউডে কর্মবিরতি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ শুটিং – দৈনিক দেশেরকথা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র বিশেষ সহকারী হি: নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন আলমডাঙ্গায় প্রধান শিক্ষকের পিটুনিতে ৮ শিক্ষার্থী আহত পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে? ভেড়ামারায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ বিজ্ঞান মেলা” শুভ উদ্বোধন বেনাপোল পৌরবাসীর সেবক হতে চান মফিজুর রহমান নববর্ষ বরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রেপ্তারের ৬ দিন পর জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইরানকে টোল দেওয়া জাহাজ আটকানোর নির্দেশ, হরমুজ প্রণালি বন্ধের হুমকি ট্রাম্পের কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০  লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

নিরাপত্তার দাবিতে টালিউডে কর্মবিরতি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ শুটিং

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশ রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘিরে শোক ও ক্ষোভে উত্তাল গোটা টালিপাড়া। এই ঘটনার প্রতিবাদ এবং শিল্পী-কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে টালিউডের শিল্পীরা অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শনিবার বিকেলে টালিপাড়ার একঝাঁক তারকা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। পরে প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার তালসারি থানায় মামলা দায়ের করেন। পাশাপাশি আর্টিস্ট ফোরামের পক্ষ থেকেও অভিযোগ জানানো হয়।

রোববার (৫ এপ্রিল) বিকেলে আবারও একজোট হন শিল্পীরা। এদিন উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, অঞ্জনা বসু, রূপাঞ্জনা মিত্র, বিদীপ্তা চক্রবর্তীসহ টালিউডের আরও অনেক শিল্পী।

আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, রাহুলের পরিবারের পাশে তারা ছিলেন, আছেন এবং থাকবেন। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবার নিরাপত্তা নিশ্চিত করা। তাই অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, আর্টিস্ট ফোরামের প্রায় চার হাজার সদস্য, ফেডারেশনের সাত হাজার টেকনিশিয়ান এবং অন্যান্য কলাকুশলীদের সম্মিলিত সিদ্ধান্তেই এই কর্মবিরতির ঘোষণা এসেছে।

তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবন রক্ষার দাবিতে এই আন্দোলন শুরু হয়েছে। শুটিংয়ে বের হয়ে ফিরে আসা নিয়ে শিল্পীদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালন করা হবে।

ফেডারেশনের পক্ষ থেকে স্বরূপ বিশ্বাস বলেন, কাজের প্রয়োজনে শিল্পী ও কলাকুশলীদের অনেক সময় নদী, সমুদ্র কিংবা পাহাড়ের মতো ঝুঁকিপূর্ণ স্থানে যেতে হয়। কিন্তু সেই ঝুঁকির দায় কেউ নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও একই সুরে বলেন, শুটিং সেটে বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রতিটি শুটিং সেটে অ্যাম্বুল্যান্স রাখার দাবিও তুলেছেন শিল্পীরা।

এদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, রাহুল চলে যাওয়ার পর টালিপাড়ায় শুধু বিচার নয়, নিরাপত্তার প্রশ্নও সামনে এসেছে। তিনি বলেন, “রাহুল আমাদের ছেড়ে চলে গেল। ওর জন্য আমরা শেষ পর্যন্ত লড়ব। ওর মৃত্যু আমাদের সামনে একটাই প্রশ্ন দাঁড় করিয়েছে—আমরা কি আদৌ নিরাপদ?”

প্রিয় সহকর্মীকে হারানোর বেদনা এবং নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ—এই দুইয়ের মাঝেই এখন টালিপাড়া আন্দোলিত।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park