1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নিজের অণ্ডকোষ কাটলেন দুই সন্তানের জনক – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল যেসব এলাকায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি ছাত্রদলের নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ দাবি কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

নিজের অণ্ডকোষ কাটলেন দুই সন্তানের জনক

মোহাম্মদ আলী স্বপন
  • প্রকাশ রবিবার, ৩১ জুলাই, ২০২২


পাবনা প্রতিনিধি> সিরাজগঞ্জের তাড়াশে নিজের পুরুষাঙ্গের অণ্ডকোষ কেটে ফেলেছেন আব্দুল মজিদ (৪৫) নামের দুই সস্তানের জনক। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩০ জুলাই) দিবাগত রাত ২টার দিকে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আব্দুল মজিদ সান্দ্রা গ্রামের হাজী খোরশেদ আলমের ছেলে ও দুই সন্তানের জনক। তবে কি কারণে অণ্ডকোষ কাটলেন তা কেউ বলতে পারেন নি।রোববার (৩১ জুলাই) সকালে বারুহাস ইউনিয়নের চেয়ারম্যান মঈনুল হক জানান, আব্দুল মজিদ রাতের খাবার খেয়ে স্ত্রী ও মেয়ের সঙ্গে ঘুমিয়ে পড়েন।

পরে রাত ২টার দিকে তার কাতরানোর শব্দে পাশে শুয়ে থাকা তার স্ত্রী জেগে উঠে রক্ত দেখে। এ সময় পাশে একটি দা পড়ে ছিল। সেই দা দিয়ে তার পুরুষাঙ্গের একটি অণ্ডকোষ কেটে ফেলেন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারেন নি।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এই বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park