1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
উখিয়ায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কিশোর নিখোঁজ – দৈনিক দেশেরকথা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র বিশেষ সহকারী হি: নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন আলমডাঙ্গায় প্রধান শিক্ষকের পিটুনিতে ৮ শিক্ষার্থী আহত পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে? ভেড়ামারায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ বিজ্ঞান মেলা” শুভ উদ্বোধন বেনাপোল পৌরবাসীর সেবক হতে চান মফিজুর রহমান নববর্ষ বরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রেপ্তারের ৬ দিন পর জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইরানকে টোল দেওয়া জাহাজ আটকানোর নির্দেশ, হরমুজ প্রণালি বন্ধের হুমকি ট্রাম্পের কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০  লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

উখিয়ায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কিশোর নিখোঁজ

জুবাইরুল ইসলাম জুয়েল
  • প্রকাশ শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
নিখোজ দেলোয়ার

কক্সবাজার প্রতিনিধি>টেকনাফ কক্সবাজার উখিয়া জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী গ্রামের আজিজ উল্লাহর পুত্র দেলোয়ার (২৬) নামে এক কিশোর নিখোঁজের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে: জানা যায়, শুক্রবার সকাল ১০ টায় মনখালী খালে জাল ভাসাতে যায়, নিখোঁজ দেলোয়ার,খাইরুল,আজিজুল হক গুরাইয়্যা ও আব্বুইয়্যা সহ একই এলাকার ৫ জন কিশোর।  উখিয়া জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী গুচ্ছ গ্রামের বাসিন্দা।এদিকে খাইরুল নামে এক জেলে জানান, আমরা ৫জন কিশোর মনখালী খালে মাছ ধরতে গিয়ে দেলোয়ার আর আমি ২ জন একসাথে খালের এপার থেকে ওপারে পারাপার করার সময় খালের মাঝখানে হঠাৎ দেলোয়ারকে হুট করে কোন এক প্রাণী টান দিয়ে নিচের দিকে টেনেহিঁচড়ে নিয়ে যায়।

পরে আমি ভয় পেয়ে আমাদের অন্যান্য বন্ধুদের ডাক দিয়ে আমাকে উদ্ধার করে। পরে আমরা সবাই অনেক খোঁজাখুঁজি করি এবং পুলিশের সহযোগিতা চাই, পরে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দিলে তাঁরা এসে বিষয়টি তদন্ত করে নিয়ে যায। তবে তাঁরা পানিতে নেমে খুঁজে দেখেনি।  

এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ইউপি সদস্য জাহেদুল ইসলাম বলেন ফায়ার সার্ভিস চেষ্টা করলে ছেলেটির খোঁজ পাওয়া সম্ভব হতো। তবে তারা খালে নামেনি তাই নিখোঁজের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকা।এ বিষয়ে ঘটনাস্থল তদন্তে আসা ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলী ওর রহমানকে পরিদর্শনের সত্যতা জানতে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোনে সংযোগ পাওয়া যায়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park