আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন দলের নিবেদিতপ্রাণ নেতা ও ধানের শীষের কান্ডারি জনাব আব্দুল আজিজ। বুধবার (৫ নভেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নের ঘোষণা দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে দলীয় কার্যক্রমে সক্রিয় আব্দুল আজিজ বিএনপির রাজনীতিতে একজন সৎ, যোগ্য ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। তৃণমূল নেতাকর্মীদের আস্থা অর্জন করে তিনি এবার ধানের শীষের পতাকা নিয়ে নাটোর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আব্দুল আজিজ বলেন, “এটি শুধু আমার অর্জন নয়, নাটোর-৪ আসনের প্রতিটি নেতাকর্মীর সম্মিলিত পরিশ্রমের ফল। আমি ধানের শীষের বিজয়ের জন্য সর্বশক্তি নিয়োগ করব।”
এমন ঘোষণায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, আগামী নির্বাচনে নাটোর-৪ আসনে ধানের শীষ বিজয়ের মুকুট ছিনিয়ে আনবে।