1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নাটোরে স্বামীর পর স্ত্রীরও মৃত্যু, বিয়ের দাওয়াতের পথে বাসচাপায় প্রাণ গেল ৪ জনের – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের

নাটোরে স্বামীর পর স্ত্রীরও মৃত্যু, বিয়ের দাওয়াতের পথে বাসচাপায় প্রাণ গেল ৪ জনের

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
নাটোরে স্বামীর পর স্ত্রীরও মৃত্যু, বিয়ের দাওয়াতের পথে বাসচাপায় প্রাণ গেল ৪ জনের


নাটোরের বড়াইগ্রামে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের স্বামী-স্ত্রীসহ চারজনের। সোমবার (৬ অক্টোবর) দুপুরে বনপাড়া-কৃষ্টিয়া মহাসড়কের গুনাইহাটি এলাকায় দ্রুতগতির বাসের চাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আহতদের মধ্যে স্বামী আনছার আলীর মৃত্যুর ১১ ঘণ্টা পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁর স্ত্রী রাশিদা বেগম। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজন।

নিহতরা হলেন—বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার আনছার আলী (৬০), তাঁর স্ত্রী রাশিদা বেগম (৫৪), লালপুরের ধলা গ্রামের নয়ন ইসলাম (২৮) এবং একই গ্রামের অটোরিকশাচালক মুনছের প্রামানিক (৬৫)। আহত হয়েছেন আনছার আলীর দুই ছেলে রানা (৩৬) ও রাসেল (২৬), যাদের মধ্যে বড় ছেলের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুনাইহাটি মোড়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা সড়ক পার হওয়ার সময় রংপুর থেকে কুষ্টিয়াগামী ‘কল্পনা এক্সপ্রেস’ নামে একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।

বনপাড়া হাইওয়ে থানার এসআই মোরশেদ আলম জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park